আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

গুম, খুন ও সকল গণহত্যার দ্রুত বিচার করতে হবে -মিজানুর রহমান চৌধুরী

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৮ অক্টোবর লগ্গি বৈঠা, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও সকল গুম, খুনের দ্রুত বিচার দাবিতে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি, লাভ বাংলাদেশের প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী-বিএনপির দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করাসহ চট্টগ্রামের মাফিয়া, গরুচোর ও ব্যবসায়ী এস আলমের অবৈধ সম্পদও বাজেয়াপ্ত করা জরুরি হয়ে পড়েছে। এস আলম ব্যাংক দখল থেকে শুরু করে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিলো সারাদেশে। স্বৈরাচার শাসকের পতনের মধ্য দিয়ে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। এ আন্দোলনের সকল কৃতিত্ব ছাত্র-ছাত্রীদের। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য জাতি আজ আলোর মুখ দেখতে পেয়েছে। আমরা যেন এ সফলতা ধরে রাখতে পারি। তাদেরকে যেন ভুলে না যাই।

১৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টায় লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মহানগর সভাপতি লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি আলোচক ছিলেন সংগ্রামী রাজনীতিবিদ, লাভ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সেলিম উল্লাহ, রাজনীতিবিদ ফিরোজ চৌধুরী, মোঃ শহিদুল ইালাম শহিদ (চেয়ারম্যান)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। জবাবদিহি ও আইনের শাসন বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ। অকার্যকর বিচার ব্যবস্থার কারণে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে এসব বিচারবহির্ভূত হত্যা, গুম, খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করা হয়। এসব বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা, ক্রসফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো ঘটনা সংঘটিত হয়।

কবি নজরুল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলাউদ্দিন বেলাল তার ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে বলেন, আমরা একটি স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছি। এ স্বাধীনতা রক্ষা করা নাগরিকদের দায়িত্ব।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাভ বাংলাদেশের চীফ কোর্ডিনেটর সাইকোলজিস্ট আ.ন.ম তাজওয়ার আলম, সাংবাদিক ও রাজনীতিবিদ মৌলানা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজালাল, লাভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কবি নজরু কলেজের আন্দোলনকারী আলাউদ্দিন বেলাল, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক মো. দিদারুল কবির, সাংবাদিক মো. রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেকুল ইসলাম, রাকিবুল ইসলাম, সাংবাদিক নুরুল আযম, শান্ত।
এছাড়াও বাংলা টিভি,বিজয় টিভি, মাই টিভি, গ্লোবাল টিভি ও অনলাইন নিউজপোর্টালের বেশ কজন সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ