এমপি প্রার্থী ইউসুফকে ঠেকাতে হামলা চালায় নুরুল আমিন চেয়ারম্যান

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এমপি প্রার্থী ইউসুফকে ঠেকাতে হামলা চালায় নুরুল আমিন চেয়ারম্যান।মিরসরাইয়ে গোলাম আকবর খন্দকারকে অবরুদ্ধ চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপি নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফের বাড়িতে চায়ের দাওয়াতে গেলে এক গ্রুপের নেতাকর্মীরা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের উপর হামলা করতে তেড়ে আসেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ১৮ আগষ্ট শনিবার দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ইউসুফ কুঠিরে এ ঘটনা ঘটে। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে প্রাথমিক মনোনয়নপত্র পেয়েছিলেন ইউসুফ। আগামী নির্বাচনেও তিনি এমপি পদপ্রত্যার্শী। মুলত আগামী জাতীয় নির্বাচন ইউসুফকে ঠেকাতে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যান দলবল নিয়ে ইউসুফ কুঠিরে হামলার চালায়। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ইউসুফকে নির্বাচনী মাঠ থেকে সরানোর পরিকল্পনা করছেন তিনি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার বলেন, মনিরুল ইসলাম ইউসুফ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নেতা। তাঁর চায়ের দাওয়াত রক্ষা করতে জেলা-উপজেলার আরও কয়েকজন নেতাসহ তিনি গিয়েছিলেন। তবে মিরসরাই বিএনপির নেতাদের রেষারেষির জেরে সেখানে নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষের কিছু নেতা-কর্মী জড়ো হয়েছিলেন। অবরুদ্ধ করার কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নেতা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মুনিরুল ইসলাম ইউসুফ বলেন, ‘বিএনপির দু’র্দিনে বিগত ১০বছর দলীয় কর্মকান্ড করে আসছি। গতকালের ঘটনা আমি দলের হাই কমান্ডকে জানিয়েছি। দলই ঠিক করবে, এটার পরবর্তী ফলাফল কী হবে।’
প্রসঙ্গত : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীণ উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাক্ষরিত এক বিবৃত্তিতে বিএনপি থেকে নুরুল আমিন চেয়ারম্যান বহিষ্কার হয়েছিল। ২০১৭ সালের ৪ নভেম্বর চট্টগ্রামে বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে মনিরুল ইসলাম ইউসুফের নেতেৃত্বে মিছিলে হামলা চালায় নুরুল আমিন চেয়ারম্যান। ঘটনায় নুরুল আমিন চেয়ারম্যানকে বহিষ্কারের জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নির্দেশ দেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় নানাবিধ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা তরুণ দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

নেত্রকোনা জেলা তরুণ দলের সভাপতি শেখ ফারুকের সভাপতিত্বে এবং পূর্বধলা উপজেলা তরুণ দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব ও আশরাফ উদ্দিন তালুকদার।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ