শিবপুরে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব পরিচয়ে দপ্তরী রাসেলের কান্ড!

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী রাসেল মোল্লার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব পরিচয়ে শিক্ষক সহ সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ সহজে করে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে।

জানা গেছে, দপ্তরী রাসেল মোল্লা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ও স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব পরিচয়ে এলাকায় বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বছরের পর বছর ঘুরেও সেই টাকা ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা। উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে রাসেল।‌ বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে তার ভয়ে এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও কোনো প্রতিবাদ করতে পারতো না।

জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক দিলিপ মাস্টারকে দ্রুত অবসর ও কল্যাণ ভাতা পাইয়ে দেয়ার কথা বলে ৭২ হাজার ৫ শ টাকা আত্মসাৎ করেছে দপ্তরী রাসেল মোল্লা। বছরের পর বছর ঘুরলেও কাজ বা টাকা কোনোটিরই হদিস পাচ্ছেন না শিক্ষক।

এব্যাপারে দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ও স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব মোঃ রাসেল আহমেদ’কে প্রথমে ফোন করলে তিনি জানান, শিক্ষকের টাকা মীমাংসার মাধ্যমে ফেরত দিয়েছে। তবে দিলীপ মাস্টার জানান, সে কোনো টাকা ফেরত দেয়নি। যে কাজে টাকা নিয়েছে সেই কাজটাও করে দেয়নি।

দপ্তরী রাসেল মোল্লাকে আবার প্রশ্ন করলে তিনি প্রথমে মিথ্যা কথা বললেও পরবর্তী জানান, সামনের সপ্তাহে টাকা ফেরত দিয়ে দিবেন। এরপর মাসের পর মাস গেলেও টাকা ফেরত পায়নি ওই শিক্ষক।

শিক্ষক বলেন, একটা পাগলা কুকুরকে বিশ্বাস করা যায়। কিন্তু তাকে (রাসেল মোল্লা) বিশ্বাস করি না। আমার কাছ থেকে অবসর ও কল্যাণ ভাতা পাইয়ে দেয়ার কথা বলে ৭২ হাজার ৫০০ টাকা নিয়েছে। টাকা ফেরত দিবে বলে মাসের পর মাস ঘুরছে, টাকা ফেরত দেয় না। সে আমার সাথে বাটপারি শুরু করে দিয়েছে।

কান্না জড়িত কন্ঠে তিনি বলে, আমি অসুস্থ মানুষ। হার্টে রিং পড়ানো হয়েছে। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না। রাসেল সব জানে। তারপরও আমার টাকা ফেরত দিচ্ছে না।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কারো কাছে ১০, ২০ ও ৫০ হাজার এরকম করে এলাকার বহু মানুষের কাছ থেকে দপ্তরী রাসেল টাকা আত্মসাৎ করেছে। টাকা ফেরত চাইলেই সে তার দাপট দেখায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর এলাকার ভুক্তভোগী অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা টাকা আত্মসাতের ব্যাপারে পোস্ট দিচ্ছেন। দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে রাসেল মোল্লার অপসারণ দাবিতে ফেসবুকে ঝড় উঠেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মাস্কাট থেকে যাত্রীর ব্যাগে মিলল স্বর্ণ সুতিকাকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটে মাস্কাট থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী।বিমানবন্দরের কাস্টমস হল থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থার যৌথ দল তার ব্যাগেজে তল্লাশি চালায়। আটক মোহাম্মদ হাসান মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, তল্লাশিতে ১০৬ গ্রাম স্বর্ণের অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৩৪ গ্রাম।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্বর্ণগুলো ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে কাস্টমসের স্ক্যানারে তা সরাসরি ধরা পড়েনি; বরং স্ক্যানারে বিভ্রান্তি সৃষ্টি করেছিল।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা বলেন, উদ্ধার করা ৫৩৪ গ্রাম স্বর্ণের বিপরীতে ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। চালানের পরিমাণ নির্ণয়ের পর উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে।

কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁ উপজেলার কাঁচপুরে লোমহর্ষক ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা মামলার মূল রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির মধ্যে শাহিনুর ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাঁচপুর সোনাপুর এলাকার পরিত্যক্ত জালালাবাদ ওষুধ কারখানার পেছনের ডোবা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় আইয়ুব আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী মোসাঃ মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) দিপংকর ঘোষের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই

ঘটনার মূল রহস্য উন্মোচন করে। ​পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ১০টি ইয়াবা ট্যাবলেট ও টাকার লোভ দেখিয়ে সহযোগী শাহীনের মাধ্যমে আইয়ুব আলীকে ভাঙারি দোকানে ডেকে আনা হয়। এরপর অত্যন্ত সুকৌশলে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ​গ্রেপ্তারকৃত আসামিরা হল
​১. শাহিনুর ইসলাম (৩০): পিতা- মানিক মিয়া, সাং- মাস্টারপাড়া, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা- কাঁচপুর উত্তরপাড়া (আলতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জামির হোসেন (৫৭): পিতা- মৃত ছাহাদ আলী, সাং- কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।​পুলিশের পরবর্তী পদক্ষেপ ​সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধারে তাদের সাঁড়াশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধমূলক এই ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। ​

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ