আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ মামলায় ৪ যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের মীরসরাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত। দণ্ডিতরা হলেন, মো. নাজমুল, মো. জামশেদ, মো. দুলাল ও মো. রিয়াজ। তাদের বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায়। পাঁচবছর আগের এই মামলার একই রায়ে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারি কফিল উদ্দিন।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, যুবক বয়সী নাজমুল প্রতিবেশি তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই তরুণী সায় না দিলে নাজমুল ক্ষুব্ধ হয়। ২০১৯ সালের ১ আগস্ট গভীর রাতে বাড়িতে একা থাকার সুযোগে নাজমুলসহ চার যুবক সেখানে প্রবেশ করে। নাজমুল বাকি তিনজনের সহযোগিতায় ওই তরুণীকে ধর্ষণ করে। পরদিন বাড়ি ফিরে ঘটনা জানার পর তরুণীর বাবা জোরারগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২০ সালের ১৬ জুন চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২১ সালের ৩১ জানুয়ারি আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় নাজমুল এবং একই আইনের ৯ (১) ধারার ৩০ উপধারায় বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি কফিল উদ্দিন জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যে প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের সাজা দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দুলাল ছাড়া বাকি তিন আসামি আদালতে হাজির ছিলেন। তাদের সাজামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ