আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রাম জেলা:

ধর্মপুর ছাত্রসমাজ বানভাসী মানুষের জন্য কাজ করে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন এক বাংলাদেশ, এই এক তারুণ্যের বাংলাদেশ। তারুণ্য দীপ্তি ছাত্র সমাজ। টগবগে লাল রক্তে রক্তিম এক ছাত্র সমাজ। দূর্যোগের এই মুহুর্তে নিজেদের সর্বোচ্চ দিয়ে বিলিয়ে দিয়েছে নিজেদের কে। দেশের এই আকস্মিক বন্যায় তারা ঝাঁপিয়ে পড়ে প্রথম দিন থেকে। বন্যার দিন থেকে শুরু করে আজ অবধি তারা মাঠ পর্যায়ে বন্যা দুর্গত এলাকায় এলাকায়, ঘরে ঘরে, বানবাসি মানুষের ধারে ধারে ছুটে গেছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে, রাত বিরাতে। তারা গত ৫ দিনে প্রায় ৬০০ জনের খাবার ও ৪০০ জনের শুকনো খাবার সহায়তা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। তারা প্রথমে ধর্মপুর নিয়ে কাজ করলেও পরবর্তীতে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাওয়াই তারা নিজ ইউনিয়ন ধর্মপুর ছাড়িয়ে ছড়িয়ে পরেন ফটিকছড়ি বন্যা কবলিত এলাকাগুলোতে। তারা ক্রমান্বয়ে বক্তপুর ইউনিয়ন ,সমিতিরহাট ইউনিয়ন ,
জাফতনগর ইউনিয়ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত রাখে। তারা বর্তমানে ত্রাণ কার্যক্রম স্থগিত রেখে বন্যা পরবর্তী গৃহ পূর্নবাসন নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা প্রায় ৫০ জনের একটি টিম প্রত্যেক বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও পূর্নবাসন নিয়ে কাজ করছে। তাদের এই মহৎ কার্যক্রম কে এলাকাবাসী পজিটিভ ভাবে নিয়েছে। তারা আশা করে আগামী তে তারা একটি মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সমাজ পাবে।এই মহতী কাজে যারা যুক্ত আছেন তারা হল হাসান উল্লাহ, আবিদ,সাজ্জাদ,আরিফ, রিয়াজ,তানভীর,হাবিব,তুষার,ইমাত,অভী,ওয়াহিদ,আজম,সাঈদ,তাসিফ,মিনহাজ,সাখাওয়াত,জিমন, মুনতাসীর সহ অনেকেই।
এছাড়া ধর্মপুর বক্তপুর ভিত্তিক আরো একটি দল যারা সব সময়ই ক্রীড়াঙ্গনে কাজ করে এমন একটি দল বন্যা হতে আজ অবধি ফটিকছড়ির আনাছে কানাছে দুপুর এবং রাতের খাবার ঘরে ঘরে গিয়ে বন্যার্তদের হাতে তুলে দিচ্ছেন। আজাদী বাজার ভিত্তিক এই ক্রীড়াঙ্গনের ত্রাণ বিতরণ ইতিমধ্যে এলাকায় ভুয়সী প্রশংসা কুড়িয়েছেন। শেষ তথ্য মতে তারা আজ ফটিকছড়ি দক্ষিণ অঞ্চল সুন্দরপুরে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ