চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ আজকের রূপান্তর ডটকমের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক

ভোলা দক্ষিণ প্রেসক্লাব ও লালমোহন মিডিয়া ক্লাবের অভিনন্দন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পর্যটন শহর ভোলার চরফ্যাশন থেকে প্রকাশিত বহুল প্রচারিত আজকের রূপান্তর ডটকমের নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন ঐতিহ্যবাহী চরফ্যাসন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ। ২২ আগস্ট বৃহস্পতিবার আজকের রূপান্তর পত্রিকার প্রকাশক স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, প্রথিতযশা সাংবাদিক জুলফিকার মাহমুদ নিয়াজ ১৯৮৪ সনে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় দৈনিক মিল্লাত পত্রিকার নিজস্ব প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ব্যবসায়ী জীবনের পাশাপাশি বিভিন্ন সংবাদপত্রের সাথে নিবিড়ভাবে জড়িত আছেন। গত ৯ আগস্ট তিনি চরফ্যাশন প্রেসক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন। পরে তিনি বহুল প্রচারিত আজকের রূপান্তর ডটকম অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেন।

তিনি আজকের রূপান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করায় : তাঁকে অভিনন্দন জানিয়েছেন আজকের রূপান্তর পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ পত্রিকায় কর্মরত সকল সহকর্মীরা। এছাড়াও জুলফিকার মাহমুদ নিয়াজ আজকের রূপান্তরের ডটকমের নির্বাহী সম্পাদক নিযুক্ত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন চরফ্যাসন প্রেসক্লাবের সকল সংবাদিক,পাঠক, শুভাকাঙ্খী ও সুশীল সমাজ। নির্বাহী সম্পাদক হওয়ায় তিনি আজকের রূপান্তর ডটকম পত্রিকার পরিবারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তার ওপর অর্পিত দায়িত্ব সুনামের সাথে পালন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। এব্যাপারে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
এদিকে আজকের রূপান্তর ডটকমের নবনিযুক্ত নির্বাহী সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজকে লালগোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি ও দ্য রেডটাইমসের স্টাফ রিপোর্টার প্রভাষক কবি রিপন শান, সহসভাপতি ও দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশ, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রণি, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসিব ইশতিয়াক আহমেদ, যুগ্ম সম্পাদক পলাশ তালুকদার,সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আশরাফুল, তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মামুন হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইস্রাফিল নাঈম, সমাজকল্যাণ ও জনসংযোগ সম্পাদক জসিম মাতাব্বর প্রমুখ। আরো অভিনন্দন জানিয়েছেন লালমোহন মিডিয়া ক্লাবের আহ্বায়ক প্রভাষক তারেকুল ইসলাম খালেক, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, সদস্য সচিব মিজান হাওলাদার, এডহক কমিটির সদস্য জসিম মাতাব্বর, মিজান পাটোয়ারী, প্রভাষক আনোয়ার হোসেন ও এমরান হাসান আলীম ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাঙ্গাবালী এলাকায় জেলেদের সামুদ্রিক মাছ ধরতে লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীর চর হেয়ার ও চর আগারা এলাকায় জেলেদের সামুদ্রিক মাছ ধরতে হলে দিতে হবে চাঁদা। এমন অভিযোগ উঠেছে মো. শাহজালাল মীরের বিরুদ্ধে।অভিযোগ উঠেছে, বৈধভাবে ইজারা নেওয়া চরে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা নাদিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমাদ’র ৪১ তম মৃত্যুবার্ষিকী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোলার লালমোহনের কিংবদন্তি শিক্ষাবিদ বীরমুক্তিযোদ্ধা মানবসেবক নামজাদা ফুটবলার সালাউদ্দিন মিয়ার ৪১ তম মৃত্যুবার্ষিকী আজ ২১ মে ২০২৬ ।উপমহাদেশের প্রখ্যাত আলেম মুন্সি আব্দুর রহমানের বংশধর সালাউদ্দিন আহমাদ, ভোলা কলেজের সাবেক অধ্যাপক মৌলানা মনসুর আহমাদ গোল্ডমেডেলিস্ট এবং বেগম বদরুন্নেসা আহমাদের জ্যেষ্ঠ পুত্র । লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের বনেদি পরিবারের সন্তান সালাউদ্দিন আহমাদ ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম সেক্টরের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিপুল বীরত্বের সাথে যুদ্ধ করেন । একি সময়ে তিনি চট্টগ্রাম জোনের মুক্তিযুদ্ধের মহান সংগঠক এম এ আজিজের একান্ত উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন । এম এ আজিজের পিতার নামে প্রতিষ্ঠিত হাজি মোহাব্বত আলী একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন সালাউদ্দিন আহমাদ । ১৯৭১ এর রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করতে গিয়ে মুক্তিযুদ্ধের মহান সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের সাথে ব্যক্তিগত ঘণিষ্ঠ সম্পর্ক তৈরি হয় ভোলার বীরযোদ্ধা সালাউদ্দিন আহমাদের।

লালমোহন শাহবাজপুর কলেজের একসময়ের খ্যাতিমান ইংরেজি শিক্ষক সালাউদ্দিন আহমাদ বিচিত্র কর্মজীবনে বিভিন্ন সময়ে ভোলা মাসুমা খানম গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক, ডাওরীরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক, লালমোহন হাইস্কুলের উপপ্রধানশিক্ষক, সীতাকুণ্ড লতিফা সিদ্দিকা মেমোরিয়াল হাইস্কুলের উপপ্রধানশিক্ষক ছিলেন । তিনি ধলীগৌরনগর হাইস্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা । দুই মেয়াদে সভাপতি ছিলেন ঐতিহ্যবাহী করিমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ।

মুক্তিযুদ্ধে শহীদ সহোদর ভাইয়ের নামে লালমোহন উপজেলায় প্রথম বেসরকারি গণগ্রন্হাগার ” শহীদ জামাল স্মৃতিপাঠাগার” প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সত্তুর এবং আশির দশকে পাঠক সৃষ্টিতে রেখে গেছেন কালজয়ী অবদান ।
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান , তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিমউদ্দিন লিটন , চতলা সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শরিফউদ্দিন টিপু এবং চতলা করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মেজবাহউদ্দিন রুবেল শান বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমাদের সন্তান।

মরহুম সালাউদ্দিন আহমাদের ৪১ তম মৃত্যুবার্ষিকীর অবিস্মরণীয় দিনটি (২১ মে ২০২৬) মরহুমের কবর জিয়ারত, স্মরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদযাপন করবে- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ # ভোলা জেলা কমান্ড কাউন্সিল এবং শান ফাউন্ডেশন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ