আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

১৪০০ কোটি টাকার ঋণ খেলাপি চট্টগ্রাম বিমানবন্দরে আটক

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই চলে যাওয়ার সময় আনছারুল আলম চোধুরী (৫৯) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে। পরে পতঙ্গা মডেল থানায় হস্তান্তর করেন। আটক ব্যক্তি চট্টগ্রাম রাউজান উপজেলার কোয়েপাড়া এয়াকুব আলী চৌধুরী বাড়ির মফিজুল আলম চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের উপ পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখার ওসি মো. তাহইয়াতুল ইসলাম।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, আনছারুল আলম চৌধুরী আজ সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে আসেন।
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ইসলামী ব্যাংক থেকে ১৪০০ কোটি টাকা ঋণগ্রহীতা থাকায় পুলিশ তাকে আটক করে। আনছারুল আলম চৌধুরী খাতুনগঞ্জের আনছার ট্রেডিংয়ের মালিক। প্রাথমিকভাবে জানা গেছে, আনছারুল আলম চৌধুরীর নামে ইসলামি ব্যাংক চাক্তাই শাখায় ১৪০০ কোটি টাকা ঋণ রয়েছে। আটক আনছারুলকে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ