আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নোয়াখালীতে ৫টি আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেপ্তার

রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুর পরিমাণ গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে ২ টি পিস্তল, ২ টি এলজি,১ টি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শট গানের কার্তুজ,২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩ টি
ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, গতকাল শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়ননের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি শিপন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ