আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রাম ওয়াসার ফটকে তালা, ভিতরে কর্মরত কর্মকর্তারা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ওয়াসার প্রধান ফটকে তালা ঝুলিয়ে অফিস করেছিল কর্মকর্তারা। ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র পদত্যাগের দাবিতে আন্দোলনের পর বুধবার ফটকে তালা ঝুলিয়ে কর্মকর্তারা অফিস করেন। এ সময় বহিরাগত কেউ প্রবেশের চেষ্টা করলে গেইটে দায়িত্বে থাকা নিরপত্তাকর্মীরা তাদের পরিচয় জানতে চাইছেন।
ফটকে তালা দেওয়ার বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, গত কয়েকদিন ধরে কার্যালয়ে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার কারণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল গেইট বন্ধ থাকলেও পকেট গেইট খোলা আছে। গ্রাহকদেরও সেবা দেওয়া হচ্ছে।

সরেজমিন দেখা যায়, বহিরাগতদের প্রবেশ রুখতে ওয়াসার সামনে অবস্থান নিয়েছেন এমডির সমর্থকরা। পাশাপাশি তালা ঝুলিয়ে রেখেছেন ফটকে। ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ব্যতিত কাউকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা অনেক গ্রাহক। প্রবেশে বাধা দেওয়ায় গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মী। শুধু প্রধান ফটক নয় এমডি কার্যালয়ের সামনের গেইটও বন্ধ করে রাখা হয়েছে।
এর আগে মঙ্গলবার ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ নামে একটি সংগঠন। আন্দোলনে একাত্মতা জানিয়ে অংশ নেয় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের নেতাকর্মীরা। ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করার সময় এমডি সমর্থকরা হামলা চালায় আন্দোলনকারীদের ওপর। এরপর থেকে ওয়াসার নিরাপত্তা বাড়ায় কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ