আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

৬ থানায় ৩০ মিটিটের তাণ্ডবে ক্ষতি ৩৩ কোটি টাকা

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সরকার পতনের পর কাছাকাছি সময়ে একযোগে নগরীর ৬ থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে আগুনে ভস্মীভূত হয় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও যানবাহন, অস্ত্রাগার থেকে লুট করা হয় অস্ত্র। আগুনে জ্বলে যাওয়া ৬ থানায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা। বিকেল তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে থানাগুলোতে আগুন দেয়া হয়। এ ব্যাপারে দায়ের হওয়া মামলার এজাহারে এ আর্থিক ক্ষতির পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। হালিশহর থানার অস্ত্রাগার থেকে অস্ত্র, নগদ টাকা লুট, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্যের সাহায্যে বিভিন্ন আলামত, থানার সরকারি গাড়ি ও থানা ভবনে আগুন দেয়ার অপরাধে গত ২৭ আগস্ট একটি মামলা দায়ের করেন এসআই তৌফিকুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, বিকেল তিনটার দিকে প্রায় ১৫-১৬ হাজার দুষ্কৃতকারী থানায় হামলা চালায়। তারা এক কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে। থানার সর্বমোট ক্ষতির পরিমাণ তিন কোটি টাকা।
একই ধরনের অপরাধে ইপিজেড থানায় গত ২২ আগস্ট একটি মামলা দায়ের করেন এসআই শাকিলুর রহমান। ইপিজেড থানায় ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি ৩৭ লক্ষ আট হাজার ৫০ টাকা। লুট করা হয় ৯১ লাখ ৩৮ হাজার ৪৮ টাকার মালামাল। পাহাড়তলী থানায় ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি ৬৫ লাখ টাকা কোতোয়ালী থানায় মালামাল লুট করা হয় তিন লাখ টাকা; মোট আর্থিক ক্ষতির পরিমাণ আট কোটি ২৭ লাখ টাকা। ডবলমুরিং থানায় ১০-১২ হাজার দুষ্কৃতকারী হামলা চালায় বিকেল তিনটায়। লুট করা হয় অস্ত্র। আগুন দেয়া থানা ভবনে। এ ব্যাপারে গত ২৭ আগস্ট একটি মামলা দায়ের করেন এসআই ইমাম হোসেন। দুষ্কৃতকারীরা লুট করে এক কোটি ১৫ লাখ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ ৯৮ হাজার। পতেঙ্গা থানায় প্রায় ২৫ হাজার দুষ্কৃতকারী হামলা চালায় বিকেল সাড়ে তিনটায়। আগুনে থানার পুরো ভবনটি ভস্মীভ‚ত হয়। লুট করা হয় তিন কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকার মালামাল। ক্ষয়ক্ষতির পরিমাণ তিন কোটি ৮২ লাখ টাকা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ