আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চসিকের প্রধান নির্বাহীর বিভিন্ন অনিয়ম, ক্ষমতা বলে ধামাচাপা

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, একভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অন্যভাবে নিয়োগ, অস্থায়ী কে অবৈধ ভাবে স্থায়ীকরণসহ একাধিক অভিযোগ উঠেছে। যোগদানে পর থেকে চালিয়েছে একের পর এক অপকর্ম। চসিকের এই প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে একের পর এক অভিযোগের তীর ছুঁড়ে মারছেন ভুক্তভোগীরা।
ঠিকাদাররা জানান, টেন্ডারের সময় সময়সীমা শেষ হলেও এনও ধরে রেখেছেন অনেকদিন ধরে। সম্প্রতি ৫টি টেন্ডার বাবদ ২ কোটি টাকাও হাতিয়ে নেন তিনি। এছাড়াও অবৈধভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে এক পদ থেকে অন্য পদে স্থায়ী করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন তিনি। অতিসম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত নিয়োগের প্রায় ৫০ পার্সেন্টই তিনি নিয়োগ দেন। আগেও অনেকবার বিভিন্ন অভিযোগ উঠে আসলেও স্বৈরাচারের দোসর হওয়ায় ক্ষমতা বলে ধামাচাপা দিয়েছিল এসব অভিযোগ।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি টেন্ডারে থাকতো তার জন্য একটা নির্দিষ্ট এমাউন্ট এর ঘুষ, হিসাববিভাগ এর মাধ্যমে প্রত্যেকটা বিলে ১০% ঘুষ আদায় করেন এই কর্মকর্তা। বিগত ছাত্র আন্দোলনের সময়ও সড়ক বাতি অফ করার সাথে জড়িত এই কর্মকর্তা। ৩ থেকে ৫ আগস্ট এই কর্মকর্তার নির্দেশনায় ঝুলন কুমার দাশের মাধ্যমে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে সড়ক বাতি নেভানো ছিল, যার ফলে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্ররা নিরাপত্তাহীনতার শিকার হন। পরবর্তীতে ঝুলন কুমার দাশকে চাপের মুখে বরখাস্ত করলেও এই কর্মকর্তা এখনও চেয়ারে বিরাজমান।
এখানেই শেষ নয়, যোগদানের পর থেকেই অফিসে চালিয়েছে গ্রুপিং পলিটিক্স। তার এই গ্রুপিং পলিটিক্স এর শিকার হয়েছিল সাবেক চসিক সচিব খালেদ মাহমুদ। তার বেআইনি কাজে সাড়া না দেওয়ায় বিভিন্ন ভাবে তার নামে ক্ষমতা বলে অপপ্রচার চালায় এই স্বৈরাচারী কর্মকর্তা ।
সূত্র জানায়, বিগত মেয়রের সময়ে তথ্য পাচারের দায়ে ইকবাল হাসান নামক এক ব্যাক্তিকে ট্রান্সফার করা হলেও, তাকে বিভিন্ন পাঁয়তারায় ফিরিয়ে আনতে উঠে পরে লাগে এই প্রধান নির্বাহী কর্মকর্তা। অবশেষে ৫ তারিখের পর কিছু সময়ের জন্য প্রসাশন না থাকায় অবৈধ অফিস আদেশ করে তাকে “আইটি বিশেষজ্ঞ হিসেবে” সচিবালয়ে সংযুক্ত করে, যেখানে চসিকের অর্গানোগ্রামে আইটি বিশেষজ্ঞ বলে কোন পদবী নেই। পরবর্তীতে আরেকটি অফিস আদেশ করে যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে বানিয়ে দেওয়া হয় “প্রোগ্রামার“। বিগত সময়ে এই ইকবাল হাসানের নামেও উঠে এসেছিল দুদকের অনেক অভিযোগ। এ যেন এক দুর্নীতির সিন্ডিকেট।
এ বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ