আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

প্রসূতিকে রক্তদান করে প্রশংসায় ভাসছেন ইউএনও লালমোহন তৌহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রসূতিকে রক্তদান করে প্রশংসায় ভাসছেন ইউএনও । ভোলার লালমোহনের মানুষের মুখে মুখে ফিরছে তাঁর সুনাম । মাটি ও মানুষের স্বজন ইউএনও তৌহিদুল ইসলাম।প্রসূতি নারী শাহিনা বেগমের বড়ি ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। তিনি এই ওয়ার্ডের বাসিন্দা বধূর বাড়ির মো. এরশাদের স্ত্রী। রোববার (১ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে তার প্রসব বেদনা উঠে। এরপর স্বজনরা তাকে নিয়ে যান লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান শাহিনাকে এক ব্যাগ ‘ও নেগেটিভ’ রক্ত দিতে হবে। এমন দুষ্প্রাপ্য রক্তের খোঁজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন প্রসূতি শাহিনার স্বজনরা। এরইমধ্যে তারা সন্ধান পান ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের। সংগঠনটি দীর্ঘদিন ধরে লালমোহন উপজেলায় রক্তদানসহ রক্তের জোগান এবং নানামুখী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সঙ্গে প্রসূতির স্বজনরা যোগাযোগ করলে তারা বিভিন্ন জনের কাছে ‘ও নেগেটিভ’ রক্তের খোঁজ করেন। কোথাও এই গ্রুপের রক্তের সন্ধান না পেয়ে তারা যোগাযোগ করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সঙ্গে। কারণ সংগঠনের সদস্যরা জানতেন ‘ও নেগেটিভ’ রক্তের বাহক ইউএনও। তিনি ঘটনা জেনে ওই প্রসূতিকে রক্ত দিতে রাজি হন। রোববার সন্ধ্যার পর স্থানীয় একটি ডায়াগনিস্টিকে গিয়ে মো. তৌহিদুল ইসলাম ‘ও নেগেটিভি’ গ্রুপের এক ব্যাগ রক্তদান করেন। এরপর রক্ত দেওয়া হয় শাহিনা বেগমকে। সোমবার (২ সেপ্টেম্বর২০২৪) সকালে লালমোহন পৌরশহরের একটি ডায়াগনিস্টিকে ফুঁটফুঁটে একটি সন্তান প্রসব করেন তিনি। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের এমন মানবিক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই প্রসূতির স্বজন এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহনের’ সদস্যরা। সংগঠনটির পরিচালক মো. সোহেল সর্দার বলেন, সচারচর ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্ত পাওয়া যায় না। এই গ্রুপের রক্ত অনেক দুষ্প্রাপ্য। তবে ইউএনও তার রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দান করা রক্তের কারণে ওই প্রসূতি মা সুন্দরভাবে সন্তান প্রসব করেছেন। আমাদের সংগঠনের ডাকে ইউএনও সাড়া দিয়ে এই মানবিক কাজ করায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই ওনার মতো সকলেই এগিয়ে আসুক মানবতার কল্যাণে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, আমি ছাত্রজীবন থেকেই নিয়মিত রক্তদান করছি। আমার দেয়া রক্তে যদি কারো জীবন বেঁচে যায় ; এরচেয়ে বেশি আনন্দ আর কিছুতে হতে পারে না। সুস্থ-সবল যে কেউ রক্তদান করতে পারে। সকলের কাছে আমি অনুরোধ- কারো প্রয়োজন হলে নির্ভয়ে রক্তদান করুন। রক্তদানের পূণ্যে জাগে জীবন । জেগে ওঠে মানবতার পৃথিবী ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ মার্চ সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। নিহত বৃদ্ধ পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র জানান, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ