প্রখ্যাত সাংবাদিক ও সংগঠক খান সেলিম রহমানের আদরের পুত্র খান সিফাত রহমান রাফির জন্মদিন পালিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তোমার জীবন ঝলমলে মিষ্টি রোদের আলোয় ভরে থাকুক ।আজকে তোমার খুশির দিনটা কোনো দিনও যেন হয়না মলিন । দুঃখ যেন তোমার কাছে আসতে না পারে। – এই শুভ কামনায় পালিত হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক খান সেলিম রহমানের একমাত্র পুত্র সিফাত রহমান রাফির শুভ জন্মদিন।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদক, মাতৃজগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমানের একমাত্র সন্তান খান সিফাত রহমান রাফির ১৬ তম জন্মদিন পালিত হয়েছে অন্যরকম আনন্দ ও আয়োজনে । বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এর মিরপুর কার্যালয় সিনিয়র সাংবাদিকদের অংশগ্রহণে স্বজন সুজন পরিবেষ্টিত এক মনোরম পরিবেশে রাফির ১৬ তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময়, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খান সেলিম রহমান বলেন- সবাই দোয়া করবেন আমার একমাত্র ছেলে খান সিফাত রহমান রাফি যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে । রাফির আম্মু আছিয়া রহমান রাফির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রিপন। যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন জাকির। এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিহাব তালুকদার, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ বার্তা সম্পাদক আবু তাহের, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র চিফ রিপোর্টার শেখ মোঃ হুমায়ুন কবির সহ মাতৃজগত পরিবারের সাংবাদিকবৃন্দ । ১৬ তম জন্মদিনে সকলে রাফির জীবনে সুন্দর পরিকল্পনা ও সফলতা বয়ে আসার প্রত্যাশা করেন।

খান সিফাত রহমান রাফি’র ১৬তম জন্মদিনে আরো শুভেচ্ছা জানিয়েছেন-বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, দৈনিক আমাদের দর্পণ এর সম্পাদক মোঃ আতিকুর রহমান ,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন বাবু , মাতৃজগত টিভির পরিচালক ও দৈনিক মাতৃজগগতের সহ ব্যবস্থাপনা সম্পাদক কবি রিপন শান , ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইশতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আশরাফুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইশ্রাফিল নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মামুন হোসাইন, দপ্তর সম্পাদক আবরান তাহসান তরিক, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক মোসলে উদ্দিন মুরাদ, সদস্য সচিব মিজান হাওলাদার, নির্বাহী সদস্য জসিম মাতাব্বর, মিজান পাটোয়ারী, এমরান হাসান আলিম সহ আরো অনেকে।

সুশিক্ষায় শিক্ষিত হও । আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠো ।দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করো । সর্বদা সত্যের পথে থেকে মিথ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও।- এই ছিল রাফির ষোলোতম জন্মদিনের প্রত্যয় ও প্রত্যাশা।
শুভ শুভ শুভদিন । খান সিফাত রহমান রাফি’র জন্মদিন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে মাদক, কিশোর গ্যাং, যানজট ও ভাড়া নিয়ন্ত্রণে মোবাইল কোট পরিচালনার নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘স্বাধীনতা’য় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথিছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং, কিশোর গ্যাং, বিদ্যুৎ পরিস্থিতি, যাত্রীভাড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এবং বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শাকপুরা চৌমুহনী বাজার, গোমদণ্ডী ফুলতল, পৌরসভা সদর ও কানুনগোপাড়া এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ এবং বিভিন্ন ফেক আইডির মাধ্যমে অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বোয়ালখালীতে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের বিষয়টি সভায় তুলে ধরা হয়। জনদুর্ভোগ লাঘবে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পল্লী বিদ্যুতের ডিজিএমকে উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে জোরালো অনুরোধ জানানো হয়।

সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম, উপজেলা বিএনপি নেতা হাজী মো. ইসহাক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান ও নুরুল করিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, যানজট নিরসন এবং যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কখন, কীভাবে কেন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, মরদেহ উদ্ধারের পর ফরেনসিকের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ