আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

গৃহবধূর গোসলের দৃশ্য ভিডিও ধারণের অভিযোগে দুই যুবক আটক

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় বাথরুমে গৃহবধূর গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও ধারণ করার অভিযোগে সেনাবাহিনীর হাতে দুই যুবক আটক।
আটক হওয়া দুই যুবক হলেন- পূর্বধলা উপজেলার উজ্জ্বল খান ওরফে মেঘশিমুল (৩২) ও দীন ইসলাম (৩০)। আটককৃত দুই যুবক ও জব্দকৃত মোবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও সেনা ক্যাম্প সূত্রে জানাগেছে, উজ্জ্বল খান একজন টিকটকার। কয়েক দিন আগে গোপনে ওই গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। তাঁর এ কাজে সহযোগিতা করেন তাঁর বন্ধু দীন ইসলাম।

গতকাল বুধবার বিকেলে ওই নারী গোসল করতে বাড়ির গোসলখানায় যান। উজ্জ্বল লুকিয়ে ভিডিও ধারণ করতে শুরু করেন। বিষয়টি ওই গৃহবধূ টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করেন। এ সময় তাঁর মুঠোফোনে ধারণ করা ভিডিওগুলো পাওয়া যায়। কোন একসময় সুযোগ পেয়ে উজ্জ্বল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী দীন ইসলামকেও আটক করা হয়।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার বলেন, জিজ্ঞাসাবাদে আটক হওয়া দুই যুবক নিজেদের অপরাধ স্বীকার করেছেন। পরে আজ সকালে তাঁদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় আটককৃত দুই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ মার্চ সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। নিহত বৃদ্ধ পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র জানান, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ