আজঃ মঙ্গলবার ২৪ মার্চ, ২০২৬

রানশংকৈলে ১ বিঘা জমির প্রায় ১শ’ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় তসিরদ্দিন নামে এক কৃষকের ১ বিঘা জমির প্রায় ১শ’ লাউ গাছ কেটে দিয়েছে দুর্বত্তরা। জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের করনাইট ঘনশ্যামপুর গ্রামের বর্গাচাষি তসিরদ্দিন একজন বর্স্থাগাচাষী।
স্থানীয় কৃষক মাহমুদুল হাসান মুকুলের ১ বিঘা (৩৩ শতাংশ) জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেন তফসির উদ্দিন। তিনি সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান প্রায় সবগুলো গাছের গোড়া কাটা। তার ধারণা রাতে লাউ গাছ গুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বর্গা চাষী তসিরদ্দিন বলেন, ‘অনেক কষ্ট করে অন্যের জমি বর্গা নিয়ে লাউয়ের চাষ করেছিলাম। কে বা কারা শত্রুতা করে রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে। এতে আমার এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামারে কাজ করে সংসার চালায়। আমি এখন কীভাবে সংসার চালাব, দুশ্চিন্তায় আছি। যারা এই জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কৃষক তসিরদ্দিনের এক বিঘা জমির লাউ কে বা কারা রাতের আঁধারে কেটে ফেলেছে। কাজটি অত্যন্ত নিন্দনীয়। খবর পেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা চিত্র মোহন ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এছাড়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারি প্রণোদনা পেলে তাকে সহযোগীতা করা হবে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় প্রাইভেটকারের ধাক্কায় যুবকের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক মিয়া ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশিক মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্গাপুরগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে আশিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে। ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার বেড়ায় রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনা বেড়া উপজেলার বড়শিলা গ্রামের এক বৃদ্ধ রিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২০ মার্চ সকালে বেড়া উপজেলা বড়সিলা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলু রহমান (৫৫) নামে এক ভ্যান রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া থানা পুলিশ। নিহত বৃদ্ধ পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের ক্ষেত থেকে বৃদ্ধ রিকশা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।

বেড়া থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র জানান, থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ