দক্ষিণ চট্টগ্রামে ২০ রুটে বাস বন্ধ

এম মনির চৌধুরী রানা

যাত্রিদের চরম জনদুর্ভোগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল, কক্সবাজার, বান্দরবান জেলার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্মবিরতি পালন করছে। এর ফলে ওই এলাকার ২০ রুটে বাস না চলায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় বাস শ্রমিকদের মারধরের ঘটনার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক নেতারা। নগরীর বিভিন্ন স্টেশন থেকে দক্ষিণমুখী বাস মিনিবাস না ছাড়ায় যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানে বাড়তি ভাড়া দিয়ে শাহ আমানত সেতু এলাকায় যান। সেখান থেকে ও কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামের দক্ষিণের আটটি উপজেলায় কোনো বাস মিনিবাস ছেড়ে না যাওয়ায় তারা দুর্ভোগে পড়েন। শুধু আমানত সেতু এলাকা নয়, সেতুর দক্ষিণে মইজ্জারটেক, শান্তিরহাট, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়ার কেরানীহাটসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে বাস মিনিবাস না পেয়ে দুর্ভোগ ও ভোগান্তির শিকার হন যাত্রীরা। এদিকে ধর্মঘটকে পুঁজি করে বাড়তি ভাড়া নিচ্ছে অটোরিকশা, টমটমসহ বিভিন্ন হাল্কা ও কমগতির যানবাহনগুলো। চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার, বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা বলেন, ‘শ্রমিকদের মারধর করার কারণে এ পরিস্তিতি সৃষ্টি হয়েছে। এতে ১৮টি মালিক সমিতি এবং ছয়টি শ্রমিক সংগঠন গাড়ি চলাচল বন্ধ রেখেছে। গাড়ির স্টাফদের মারধর করার প্রতিবাদে এ ধর্মঘট চলছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বাস শ্রমিকদের মারধর করা হয়েছিল। তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উজিরপুরে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

সামাজিকমাধ্যমে  এঘটনার একটি ভিডিও শনিবার ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়।  খুঁটিতে বাঁধা বাবার পাশে তার  শিশুটি সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময়  বেশ কয়েকজনকে দাঁড়িয়ে এদৃশ্য দেখতে  থাকতে দেখা যায়।

 

ভারতীয় হাই কমিশন ঢাকায় স্বচ্ছতা হি সেবা  কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় হাই কমিশন, ঢাকায় স্বচ্ছতা হি সেবা ২০২৬ কার্যক্রম  এই উদ্যোগের অংশ হিসেবে সাফাই মিত্রদের সম্মাননা প্রদান করা হয় এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে তাঁদের অমূল্য অবদানের প্রশংসা করা হয়।

 

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ