আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

শারদ উৎসবকে সামনে রেখে বৈদিক-৯২’র নতুন বস্ত্র পাচ্ছে অনাথ শিশুরা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শারদ উৎসবকে সামনে রেখে বৈদিক-৯২’র প্রস্তুতি সভা সোমবার চট্টগ্রাম মহানগরীর একটি রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। এডমিন লায়ন লিটন কান্তি দাশের সভাপতিত্বে ও মডারেটর এড. সুকান্ত দত্তের সঞ্চালনায় সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এই বছরও শারদীয় উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত অনাথ বাচ্চাদের মাঝে ছড়িয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। সভার সর্বসম্মতিক্রমে আগামী ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী রামগড় বিবেকানন্দ অনাথালয়ের বাচ্চাদের নিয়ে সময় কাটানো, শারদীয় উৎসবে পরিধানে পোশাক প্রদান, অনাথ বাচ্চাদের সাথে আহার ও দুর্গোৎসবকালীন তাদের জন্য ভাল খাওয়ার ব্যবস্থার পাশাপাশি শিক্ষা সামগ্রী ও খেলার সামগ্রী প্রদানের সিদ্ধান্ত হয়। সভায় উক্ত মানবিক উদ্যোগ সফলে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি যে সমস্ত বন্ধুরা অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছে রয়েছে তাদেরকে বৈদিক-৯২’র ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বক্তারা বলেন, পুজোতে আমরা সবাই নতুন জামা পরে আনন্দ করি। কিন্তু অনাথ শিশুদের খোঁজ-খবর কেউ নেয় না। এরা আমাদেরই সন্তান। তাই আমাদের এই আয়োজন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ