আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

কালুরঘাট ফেরিঘাটে মারামারি, ফেরি পারাপার বন্ধ

এম মনির চৌধুরী রানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালুরঘাট ফেরিঘাটে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ফেরির দায়িত্বে থাকা মো. শাকিল (২৫) ও মো. সরোয়ার (২৭) আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। আজ (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে কালুরঘাট ফেরিঘাটের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, জহুরা বেগম নামের এক মহিলা কালুরঘাটের পূর্ব দিক থেকে ফেরিযোগে পশ্চিম দিকে যাচ্ছিলেন। এ সময় মহিলাটি ফেরির সম্মুখে ছিলেন। পশ্চিম দিকে ফেরি ঘাটে আসলে মহিলাটিকে সতর্ক করে সরে যেতে বলেন সরোয়ার নামের ফেরির দায়িত্বে থাকা এক কর্মচারী। এতে মহিলাটি ক্ষিপ্ত হয়ে বাড়াবাড়ি করেন। বাড়াবাড়ির এক পর্যায়ে একে অপরকে জুতা দিয়ে মারামারি করতে থাকেন। পরে মহিলাটিকে পশ্চিম দিকের ফেরিঘাটের অফিসের একটি রুমে বসতে বলেন এবং তার স্বামীকে আসতে বলেন। জহুরা বেগম বলেন, আমি আমার মেয়ে মিমফা মুফিজ সুমাইয়াকে নিয়ে ফেরিযোগে পার হওয়ার সময় সে ফেরিতে ছবি তুলে। এসময় সরোয়ার এসে মেয়েকে থাপ্পড় দেয় এবং ছবি তুলতে নিষেধ করে। এ কাজে সহযোগিতা করেন ফেরির দায়িত্বে থাকা আরেক কর্মচারি মো.শাকিল।
এদের কর্মকান্ড দেখে আমি প্রতিবাদ করলে তারা আমার গায়ে হাত তোলে। বিষয়টি আমি আমার স্বামী মো. মুফিজ ও আমার ছেলে মকসুদুল মুমিন জিসানকে জানালে তারা ফেরিঘাটে আসলে আমার ছেলের সাথে সরোয়ার ও জিসানের হাতাহাতির এক পর্যায়ে মারামারি হয়। এসময় তারা আমার স্বামীসহ অন্য একজনের মোটরসাইকেল ভাংচুর করে। ফেরি কর্তৃপক্ষ বলে, মহিলাটির ছেলে এসে কাঠের একটি বাঠাম দিয়ে সরোয়ারকে আঘাত করলে সাথে সাথে রক্ত বের হয়। এসময় সে শাকিলকেও আঘাত করে। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে।সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম এবং খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ।এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. আল ফোরকান, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

 

যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না : অর্থমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল দখলদারদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই ঘোষণা দেন। তিনি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। এসব প্রকল্পে দুর্নীতির স্থান নেই। যতই শক্তিশালী হোক, খাল দখলদারদের ছাড় দেওয়া হবে না। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়, মধ্যপ্রাচ্যেও যুদ্ধ চলছে। এর মধ্যেও সরকার সব কাজ করে যাচ্ছে। পাশাপাশি এনার্জি ক্রাইসিসের মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক মানুষকে সুফল দিতে খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যসহ নানা ক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে।দেশব্যাপী নদী-নালা-খাল জলাধরা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে বামনসুন্দর এলাকার আলিরপোল এলাকা থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এতে করে সরাসরি উপকারভোগী হবেন সাধারণ কৃষক। কৃষিতে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সেচ নিশ্চিত করা যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ