আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

যৌতুক দিতে না পারায় গৃহবধূকে জোরপূর্বক বিষপান

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নার্গিস আক্তার (২০) নামের এক গৃহবধূ যৌতুকের বলি হয়েছে। স্বামী ও শ্বশুড়বাড়ির চাহিদা মোতাবেক ওই গৃহবধূ যৌতুক এনে দিতে না পারায় তাকে মারধর করে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যার অভিযোগে নিহতের ভাই মোঃ লাল চাঁন মিয়া বাদী হয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে । মামলা নং- ৫৭৫, তারিখ-১৪/০৮/২০২৪ইং।
মামলার আসামীরা হলেন- বিলকাউশি গ্রামের মৃত আঃ রশিদের ছেলে মনোয়ার হোসেন মিশু (২৪), জাহাঙ্গীর হোসেন (২৬), আলমগীর হোসেন (২৬), মৃত আঃ রশিদের স্ত্রী মোছাঃ হাছেন বানু (৫৫) ও গৌরীপুর উপজেলার সিংরাউন্দ গ্রামের সাদরুল আমিনের ছেলে আলামিন (২০)।
মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) নেত্রকোনা।
নিহত নার্গিস আক্তার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিংরাউন্দ গ্রামের তারা মিয়ার কন্যা।
এজাহার সূত্রে জানা গেছে, গত দুই বছর পূর্বে নার্গিস আক্তারের বিয়ে হয় পার্শ্ববর্তী জেলা নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিলকাউশি গ্রামের আঃ রশিদের ছেলে আলমগীর হোসেন (২৬) এর সঙ্গে। বিয়ের এক বছরের মাথায় নিহতের স্বামী কাজের জন্য ওমান চলে যায়। এরপর থেকেই প্রবাসী স্বামীর প্ররোচনায় শ্বশুড় বাড়ির লোকজন ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। সেই চাপের পরেও দরিদ্র পরিবারের কন্যা নার্গিস টাকা এনে দিতে না পারায় মামলার আসামীগণ শারীরিকভাবে মারধর ও মানসিক নির্যাতন করে জোরপূর্বক বিষপান করায়। পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে একটু সুস্থ হলে বাড়িতে পাটিয়ে দেয়। এর পরের দিন আবার অসুস্থ হয়ে গেলে আসামীগণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগষ্ট তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই মোঃ লাল চাঁন মিয়া বলেন, আমার বোন মারা যাওয়ার পরপরই তাঁর শ্বশুড়বাড়ির লোকজন হাসপাতালে রেখেই পালিয়ে যায়। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহার করার জন্য ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। আমি আমার বোনের হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
মামলার বিবাদী মনোয়ার হোসেন মিশু বলেন, আমার ভাবী তার প্রবাসী স্বামী আমার বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে ঝগড়া হয়। ঝগড়ার পরপরই সে নিজেই বিষপানে আত্মহত্যা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নেত্রকোনার এসআই মোঃ নুর উদ্দিন জানান, মামলার কাগজ পেয়েছি, তদন্ত কাজ চলমান আছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে-  সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 সফরসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে  তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ