আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নগরকান্দায় এক বৃদ্ধা’র লাশ উদ্ধার

মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলা ডাঙ্গী ইউনিয়নের শংকর পাশা গ্রামে নুর আলী ফকির এর বাড়ির সামনে পাকা রাস্তার উত্তর পাশে নাগর মল্লিক এর জমিতে মৃত্যু অবস্থায় পড়ে থাকা বৃদ্ধার লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় পুলিশ ও ফরিদপুর সিআইডি ক্রাইমস টিম ঘটনা স্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশের পরিচয় শনাক্ত করেন। নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল ও সিআইডির তদন্তকারি এসআই দীপংকর বলেন লাশের পরিচয় সনাক্ত করা গেছে তার নাম বেল্রাল গাজী(৮৩)পিতা- মৃত শহর আলী গাজী, মাতা- সাইমুন বিবি,গ্রাম- পশ্চিম লক্ষী খোলা, থানা- পাইকগাছা, জেলা – খুলনা।তার এনআইডি নাম্বার 7750371929। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
স্হানীয় সূত্রে জানা যায় ১০ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে শংকর পাশা গ্রামের লতিফ মন্ডলের ভ্যান গাড়ি চুরি করার ইসুতে লোকজনের সরগরম হয় সে সময় গণ পিটানির শিকার হয়। সকালে স্হানীয় লোকজন লাশ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
ভ্যান মালিক লতিফ মন্ডল পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, লাশ পড়ে থাকার বিষয় স্হানীয়রা জানালে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ