আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে সাবস্টেশনে ছাত্রদের হামলা, ৩০ হাজার গ্রাহক ভোগান্তিতে

রিপন মজুমদার স্টাফ রিপোর্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সদর উপজেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লীবিদ্যুতের একটি সাবস্টেশনে হামলা চালিয়েছে কিছু স্থানীয়রা। ওই সময় গিয়াস উদ্দিন নামে পল্লী বিদ্যুতের একজন লাইনম্যানকে পিটিয়ে আহত করে বিক্ষুদ্ধ জনতা।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাদপুরে এই ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কিছু লোকজন উপজেলার দাদপুর ইউনিয়নের একটি সাবস্টেশনে হামলা করে। এরপর পর থেকে ওই সাবস্টেশনের আওতায় থাকা গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমাদের লোকজন সেখানে যেতে না পারায় এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিহীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, গত ১০-১২ দিন উপজেলার দাদপুর সাবস্টেশনের আওতায় থাকা পূর্ব চর মটুয়া, চর মটুয়া, দাদপুর ও নোয়ান্নই ইউনিয়ন এলাকায় ভয়াবহ লোডশেডিং দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকেরা বিক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলা চালায়।

পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মো. জাকির হোসেন আরও বলেন, আহত লাইম্যান ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিয়ে সেনাবহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ছাত্রদের সাথে বৈঠক হয়েছে। সেখানে পুনরায় বিদ্যুৎ চালু করার ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ