আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

দেবহাটার সখিপুর দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা

দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সখিপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বেসরকারি সংস্থা অগ্রগতি সংস্থার আয়োজনে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্প এর আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় অগ্রগতি সংস্থার জেলা প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার ইউনুস আলী, সমাজসেবক সোলাইমান হোসেন, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য যথাক্রমে শেখ মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল কালাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, শাহিন আলম, রায়হান বাবু, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অগ্রপথিক তায়েবা সুলতানা ও নুসরাত জাহান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সখিপুর ইউনিয়ন উপকূলবর্তী হওয়ায় এখানে প্রতিনিয়ত দূর্যোগ ও নদী ভাঙন লেগে থাকে। প্রতিবছর দূর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি ঘটে। তাই দূর্যোগের আগে সচেতন হলে এ থেকে ক্ষতির পরিমান কমিয়ে আনা সম্ভব হবে। তাই দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রমের মাধ্যমে মানুষকে সচেতন করে নিরাপদে আনতে হবে। সেই সাথে কমিটির পক্ষ থেকে দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ