আজঃ বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

কুরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার কুলিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন কালে বক্তরা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটার কুলিয়ায় কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন কালে বক্তরা বলেন, বাংলাদেশ স্বাধীন থাকলেও তা প্রকৃত পক্ষে ছিল না। এদেশের মানুষ নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ছিল না। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। দলীয় মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সৎ লোকের শাসন ও ন্যায় প্রতিষ্ঠা করা না গেলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশ ৭১ এ স্বাধীন হলেও আমরা তার কোন সুফল পাইনি। আসুন আমরা সৎ লোকের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মানুষের তৈরী আইন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শান্তি আনতে কুরআনের আইন প্রতিষ্ঠা করা জরুরী। কারণ স্বৈরাচারী আওয়ামী সরকার ক্ষমতার অপব্যবহার করে নতুন নতুন আইন তৈরী করে দেশের মানুষদের অন্যায় ভাবে হত্যা, গুম, জুলুম-নির্যাতন করেছে। তাদের জুলুমে সবচেয়ে বড় শিকার হয়েছে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। আওয়ামী শাসনামলে দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের ভোটাধিকার, বিরোধী দলগুলোকে সভা-সমাবেশ, মিছিল-মিটিং করার অধিকার কেড়ে নিয়েছিল। মহান আল্লাহ স্বৈরাচার সরকারকে বিদায় করেছে। আজ দেশের মানুষ স্বাধীন। আগামীর দেশ হবে সুন্দর ও শান্তির বাংলাদেশ। বিগত দিনের সরকারের লক্ষ ছিল দূর্নীতি অনিয়ম করে দেশকে পিছিয়ে দিয়েছেন। আগামীদিন জামায়াত ইসলামকে রাষ্টের ক্ষমতায় আনা হলে দেশ থেকে অনিময়, দূর্নীতি থাকবে না। দেশ পরিচালনা হবে কুরআন হাদিসের আলোকে। বক্তরা উল্লেখ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন সময় ক্ষমতায় এনে দেখেছেন শাসন। একটিবার জামায়াত ক্ষমতায় আনা হলে বিশ্বের কাছে বাংলাদেশ হবে একটি ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচয় করে দিবে। যেখানে সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে বসবাস করার সুযোগ পাবে। কারণ জামায়াত কোন অর্থ বা বিশেষ সুবিধার জন্য রাজনীতি করে না। দুনিয়ার সুখ নয় পরকালের সুখের জন্য জামায়াত ইসলাম কাজ করে।

আরো বলেন, আজ অফিস উদ্বোধন করার কথা না এখানে অফিস ছিলো, স্বৈরাচারি সরকারের পেটুয়া বাহিনি ভেঙ্গে দিয়েছিলেন। এই কুলিয়ার মাটিতে ৪ জন ভাইকে নির্মামভাবে শহীদ করা হয়েছিল। বিশেষ করে শহীদ আবুল কালাম, শহীদ আক্তারুল ইসলাম, শহীদ আলী মোস্তফা কি অপরাধ ছিলো তাদের। তারা স্বপ্ন দেখতো দেশে ইসলাম কায়েমের, দেশে কুরআনের আইন বাস্তবায়ন হোক, এটা ছিলো কী তাদের অপরাধ। শেখ হাসিনার সরকার চেয়েছিল জামায়াতকে নিষিদ্ধ করতে, কিন্তু তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা স্বৈরাচারি সরকারের আমলে অপরাধ করেছিল তাদের আইনের আওতায় আনা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার কুলিয়া নতুন বাজার এলাকায় ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন কালে অতিথিরা তাদের বক্তব্যে এসব কথা বলেন বক্তরা।

অনুষ্ঠানের কুলিয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মাও: সাদিকুল ইসলামের সঞ্চালনার ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচএম ইমদাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, জামাত নেতা মাসুম খান চৌধুরী, দেবহাটা ইউনিয়ন জামাতের আমীর আবুল হোসেন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন জামায়াতের (ভারপ্রাপ্ত) সেক্রেটারী আব্দুল মান্নান মোল্লা, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, দেবহাটা ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গফফার, সহকারী সেক্রেটারী ইয়াকুব আলী, ইউনিয়ন টিম সদস্য রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দুবাই এয়ারপোর্টের কাছে ড্রোন পড়ে বাংলাদেশি-সহ চারজন আহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বুধবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) আশেপাশে দুটি ড্রোন পড়ে, যার ফলে দুই ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশী নাগরিক সামান্য আহত হন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হন। বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।City & Local Guides

DXB এবং DWC পরিচালনাকারী দুবাই বিমানবন্দর, সংক্ষিপ্ত বিঘ্নের পর ৭ মার্চ থেকে আংশিকভাবে কার্যক্রম শুরু করে।সময়সূচী পরিবর্তন অব্যাহত থাকায়, যাত্রীদের তাদের বিমান সংস্থা কর্তৃক তাদের বিমান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

DXB-তে একটি কনকোর্সে একটি ঘটনায় সামান্য ক্ষতি হয়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। জরুরি প্রতিক্রিয়া দলগুলিকে তাৎক্ষণিকভাবে মোতায়েন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পরিস্থিতি পরিচালনা করা হয়।

চারজন কর্মী আহত হন এবং তাদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়া হয়। ইতিমধ্যেই জরুরি পরিকল্পনার কারণে, বেশিরভাগ টার্মিনাল আগেই যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল,বিমানবন্দরটি পূর্বের এক বিবৃতিতে বলেছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ