আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পরিচ্ছন্ন ও সুন্দর কক্সবাজার গড়ার প্রত্যয় নবাগত জেলা প্রশাসকের

অন্তর দে বিশাল, কক্সবাজার :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজার জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রুবাইয়া আফরোজ সহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাগণ। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, জিএএম আশেক উল্লাহ, হাসানুর রশীদ, এইচএম এরশাদ, মঈদুল হাসান পলাশ, বেদারুল ইসলাম, এরফান হোছাইন, সৈয়দুল আলম, ইকবাল ও এম. আর মাহবুব সহ অনেকে।

সভায় নবাগত জেলা প্রশাসকের কাছে গণমাধ্যম কর্মীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক অর্পিত দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে পরিচ্ছন্ন এবং সুন্দর কক্সবাজার গড়ার কথা বলেন। আর সাংবাদিকদের তথ্য প্রদান করতে দ্রুত ইনফরমেশন সেল চালু করার আশ্বাস দেন তিনি।
এছাড়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ঠেকাতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে অনুরোধ করে সাংবাদিকেরা। কক্সবাজার ভূমি অফিসে অধিগ্রহণ টাকা নিয়ে ভুক্তভোগীদের নানা ভোগান্তি লাঘবে এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন নবাগত ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ