দেবহাটায় সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা

দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটায় সাফল্যের গল্প দেখানোর জন্য ক্রস লার্নিং, এক্সপোজার ভিজিট এবং সামাজিক দায়বদ্ধতা এবং সিভিএ প্রক্রিয়াগুলির প্রাতিষ্ঠানিকীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলীর সভাপতিত্বে মুল আলোচনা রাখেন সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন ও মার্কেট ফ্যাসেলিটেটর প্রসেনজিৎ সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, টাউনশ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আশরাফুল ইসলাম, শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক মনিরুল ইসলাম, দেব্রত দাশ, স্থানীয় ইমাম আব্দুস সত্তার, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম, টাউনশ্রীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবুল কাশেম প্রমুখ। উপস্থিত ছিলেন সকল সিএও, শিশু ফোরামের সদস্যরা, সুশীলনের ফ্যাসিলিটেটর চম্পা রানী, সালেহা খাতুন। সভায় জানানো হয় সিভিএ কার্যক্রম প্রক্রিয়ার মধ্যে দিয়ে সর্বস্তরের জনগণ তাদের ন্যার্য অধিকারটুকু বুঝে পাচ্ছে। সিভিএ কার্যক্রম এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক গুলোতে সেবার মানউন্নয়ন হয়েছে তা তুলে ধরা হয়। এছাড়া এলাকার জনসাধারণের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও ২৩ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে কমিউনিটি ক্লিনিক থেকে। নতুন করে ১ম বারের মতো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের ২ ধরনের ঔষধ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে একদিন ইপিআই টিকা প্রদান। সপ্তাহে ২ দিন পরিবার পরিকল্পনা সেবা। ভিটামিন এ ক্যাপসুল প্রদান, শিশুদের ওয়েট হাইট নেওয়া, গর্ভবতী পিএনসি, এনসি সেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা সেবার মানউন্নয়ন হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মালামাল উচ্ছেদ করে সড়কে ফুটপাত দখলমুক্ত করলো চসিক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী সড়কে ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী সড়কের ফুটপাত অবৈধভাবে দখল করে বিভিন্ন দোকানের মালামাল রাখা হয়েছিল। এতে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।অভিযান চালিয়ে ফুটপাত দখল করে রাখা এসব মালামাল জব্দ করা হয়। পরে ফুটপাতটি অবৈধ দখলমুক্ত করা হয়। চসিক জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার টিমকে বিশেষ নির্দেশনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা পুলিশের সাইবার মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত শনাক্ত, যাচাই ও প্রতিরোধে এ নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জুম অনলাইন প্ল্যাটফর্মে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার টিম কর্তৃক করণীয়’ শীর্ষক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ওসি ডিবি এবং সাইবার মনিটরিং টিমের সদস্যরা অংশ নেন।সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য শনাক্ত, তথ্যের সত্যতা যাচাই, ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের উৎস চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে দুর্গাপূজা, ধর্মীয় সম্প্রীতি, পূজামণ্ডপ ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ছড়ানো তথ্য সার্বক্ষণিক মনিটরিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি-ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা এবং ধর্মীয় উসকানি বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন কনটেন্টকে অগ্রাধিকার দিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার গুজব শনাক্তের পর দ্রুত তথ্য যাচাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক তথ্য তুলে ধরে কাউন্টার ন্যারেটিভ প্রচারের সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে নির্দেশনা দেন।এ সময় গুরুত্বপূর্ণ কনটেন্টের লিংক, স্ক্রিনশট, সংশ্লিষ্ট আইডি বা পেজ, সময়সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বলা হয়, কোনো ঘটনা বা তথ্য নজরে আসার পর সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা নিশ্চিত করতে হবে। যাচাই করা তথ্যের ভিত্তিতে জনগণের বিভ্রান্তি দূর করতে সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও সময়োপযোগী তথ্য প্রচার করতে হবে।পাশাপাশি থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

সভায় গুজব ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি যাচাই ছাড়া কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। কোনো কনটেন্টে অপরাধের উপাদান পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, গুজব ছড়িয়ে পড়ার আগেই তা শনাক্ত, দ্রুত সত্যতা যাচাই এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সাইবার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ