আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রামে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো স্বপ্নপূরণ ফাউন্ডেশন

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক সংগঠন ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে ‘স্বপ্নপূরণ আশ্রয়ণ প্রকল্প-০২’ এর আওতায় একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা, ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারী সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়। অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামে এ উপলক্ষে আয়োজিত গৃহ ও প্রতীকি চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক মো: এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, মো: বেলাল হোসেন শাকিল, মো: জসিম উদ্দিন হাসান, চিওড়া ইউনিয়নে ব্লাড ডোনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন নয়ন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মো: আব্দুল মমিন, সদস্য মো: আবুল হাশেম ভূঁইয়া, মো: জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মো: আব্দুল হাকিম মামুন, আলা উদ্দিন আলো, মো: সাকিবুল হাসান মিয়াজী, মো: জাহিদ হাসান, রনি মজুমদার, হিউম্যানিটি অর্গানাইজেশন এর পরিচালক মো: শাকিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইয়্যেদ মো: ইউছুফ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ