আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ খ্রি. সম্পন্ন

প্রেস রিলিজ

বিপ্লব কান্তি দাশ- সভাপতি ও মোঃ আবু ছায়েদ- সাধারণ সম্পাদক নির্বাচিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জজশীপ কর্মচারী কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ এর কার্যকরী পরিষদের নির্বাচন গত-১৯ সেপ্টেম্বর ২০২৪ রোজ-বৃহস্পতিবার, চট্টগ্রাম কোর্ট হিল, নতুন আদালত ভবনের নিচ তলায় কর্মচারী কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয়ে প্রতিদ্বন্দ্বিতা, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে মাননীয় জেলা ও দায়রা জজ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান খান মহোদয় ও জাজ-ইন-চার্জ জনাব শাহ নেওয়াজ মনির মহোদয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোট গননার এক পর্যায়ে মাননীয় মহানগর দায়রা জজ মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন। দুপুর ১ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরামহীনভাবে বিকাল-৫ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গননা শেষে রাতে সৌহাদ্যপূর্ণ পরিবেশে ফলাফল ঘোষনা করেন। সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারসহ অপর ০৩জন নির্বাচন কমিশনার খোরশেদুল আলম, সঞ্জীব কুমার বড়ুয়া মহেন্দ্র কুমার মুৎসদ্দি ও মোঃ ফারুকুল আলম মোট-২১টি পদের মধ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন যথাক্রমে সর্ভপতি- বিপ্লব কান্তি দাশ, সিনিয়র সহ সভাপতি- মোঃ ইমাম আকতার চৌধুরী, সহ সভাপতি- সাহাব উদ্দিন মোঃ মোর্শেদ (১), মোহাম্মদ ওবায়দুর রহমান (২), মোহাম্মদ ইলিয়াছ (৩), সাধারণ সম্পাদক- মোঃ আবু ছায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক- নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক- মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক- মোঃ সাহেদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক- রিপন আলী, অর্থ সম্পাদক- আহম্মদ কবির, সহ-অর্থ সম্পাদক- আবু হানিফ বুলবুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক- মোঃ আবু বকর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মিল্টন দে, আপ্যায়ন সম্পাদক- মোঃ সাইফু উদ্দীন মজুমদার, মহিলা সম্পাদিকা- লিপি বিশ্বাস, নির্বাহী সদস্য- ১. রবিউল হোসেন ২. মোঃ শরীফুল ইসলাম ৩. সামশুল ইসলাম সোহাগ ৪. ফয়েজুর রহমান ৫. মোঃ জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ