আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চট্টগ্রামের খুলশীতে গরুর খামার পুড়ে ছাই

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অগ্নিকাণ্ডে গরুর খামারের পুড়ে ছাই হয়ে গেছে। এতে খামারে থাকা ২ টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। রবিবার ভোর সাড়ে ৫টায় খুলশী থানাধীন শহীদ লেইনের দিকে গরুর খামারে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ডিউটি অফিসার সাইফুল ইসলাম বলেন, খুলশী এলাকার শহীদ লেইন, শহীদ মিনার সংলগ্ন, সৃজনী মাঠের পাশে ভোর সাড়ে ৫ টায় আগুন লাগে। পরে তাতক্ষণিক ফায়ারসার্ভিস গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দুইটি গরু মারা গেছে।
এদিকে এলাকাবাসীর ধারণা, এটি একটি নাশকতা। তবে মূল ঘটনা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভোরে আগুন লাগার তথ্য পাই পরে ফায়ারসার্ভিস এসে আগুন নেভায়। বিষয়টি নাশকতা কিনা ফায়ার সার্ভিসের তদন্ত রিপোর্ট পাওয়া গেলে খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ