আজঃ বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

টেকনাফে শিশু হ*ত্যার ঘটনায় সন্দেহভাজন আটক- ২

কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে ৭ বছরের শিশু তাহমিনা
হত্যায় জড়িত সন্দেহভাজন দুইজনকে আটক করেছে থানা পুলিশ। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গুরপাড়ায় অভিযান চালিয়ে নুর হাফেজ ও আল কামালকে আটক করা হয়। তারা দু’জন একই এলাকার বাসিন্দা বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনতিনি বলেন, শিশু তাহমিনার হ*ত্যা*কান্ডের
ঘটনার রহস্য উদঘাটন করার তাদের অভিযান চালিয়ে আক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শিশু তাহমিনা গত শনিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাতে বাড়ির সামনে শিশুটির বস্তাবন্দি মর*দেহ দেখে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

সিএমপি’র বিশেষ অভিযান ‘অপারেশন এস ড্রাইভ’-এ গ্রেফতার-৪৫

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিএমপি’র বিশেষ অভিযান ‘অপারেশন
এস ড্রাইভ’-এ গ্রেফতার-৪৫
ছবি-৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন এস ড্রাইভ’-এ নগরের বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২ জনই ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ৬ জন জুয়াড়ি, ৩ জন মাদক কারবারি এবং ২ জন চাঁদাবাজ রয়েছে। বুধবার দুপুরে সিএমপির জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদের পাঠানো তথ্যে এ বিষয়টি জানা যায়।

জানা গেছে, অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৯টি তাজা গুলি, একটি পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এসএমজি, দুটি এসএমজি ম্যাগাজিন, ৫০টি তাজা গুলিসহ একটি প্লাস্টিকের বুলেট কেইস, একটি মোটরসাইকেল, ব্যাগ ও মোবাইল ফোন এবং ১৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, নগরে ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক কারবার ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে এস ড্রাইভের মতো বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়।

এরমধ্যে কোতোয়ালী থানা এলাকা থেকে ৩ জন, সদরঘাট থেকে ৩ জন, চকবাজার থেকে ১ জন, বাকলিয়া থেকে ১ জন, বায়েজিদ থেকে ২ জন, পাঁচলাইশ থেকে ৩ জন, চান্দগাঁও থেকে ৫ জন, পাহাড়তলী থেকে ৩ জন, আকবরশাহ থেকে ৫ জন, হালিশহর থেকে ৪ জন, ডবলমুরিং থেকে ৬ জন, বন্দর থেকে ২ জন, ইপিজেড থেকে ১ জন, পতেঙ্গা থেকে ৫ জন এবং কর্ণফুলী থানা এলাকা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ