আজঃ বুধবার ৬ মে, ২০২৬

আবদুল খালক ইঞ্জিনিয়ার ছিলেন একজন দেশপ্রমিক সম্পাদক

প্রেস রিলিজ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২৪ সপ্টম্বর ২০২৪ ইংরজি মঙ্গলবার বিকাল ৪ টায় চট্টগ্রাম শাহ আমানত দরগাহ্ লাইন তানজিমুল মাছলমিন এতিমখানা মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যােগ স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও চট্টগ্রামের বাঙালী মুসলমানদের নব জাগরণের অগ্রদূত আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার এর ৬২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এত সভাপতিত্ব করেন বাংলাদশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেদ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড এসাসিয়েশন অব প্রস কাউন্সিল সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিল সাবেক সদস্য প্রখ্যাত সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। দোয়া মাহফিল পরিচালনা করেন তনজিমুল মাছলমিন এতিমখানার পেশ ইমাম ক্বারী মুহাম্মদ আরিফুর রহমান। উপ¯িত ছিলন বাংলাদশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সহ-সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক সাংবাদিক
মোহাম্মদ নাজিম উদ্দিন, আলহাজ্ব লায়ন মুহাম্মদ নিজামুল ইসলাম, মাওলানা আবদুল শুক্কুর, হাফেজ আনোয়ার হোসন, লেখক ও গবেষক আবদুস সালাম, কবি আসিফ ইকবালসহ এতিমখানার শিক্ষক ও ছাত্রবৃদ। প্রধান অতিথির বক্তব্যে মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক ছিলেন নিরহংকারী, নবী করিম (স.)’র প্রকৃত অনুসারী একজন বুজুর্গু। আবদুল খালেক ইঞ্জিনিয়ার ছিলেন একজন দেশপ্রমিক ও সৎ সম্পাদক। তিনি সৎ ছিলেন বলেই তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান দৈনিক আজাদী অনেক বাধা বিপত্তির মধ্যে এখনো টিকে আছে। সভাপতির বক্তব্যে সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন বলেন, চট্টগ্রামের সংবাদপত্র শিল্প ও মুদ্রণ প্রকাশনা জগতে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের অবদান ঐতিহাসিক। তিনি আজ আমাদের গর্বময় ঐতিহ্যে পরিণত হয়েছেন। মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত দৈনিক আজাদী বহুল প্রচারিত এবং জনগণ কর্তৃক স্বীকৃত স্বাধীন গণতান্ত্রিক চেতনার এক অনন্য ইনস্টিটিউশন। স্বৈরাচারী শাসনের কবল থেকে জাতিকে রক্ষা করা গণতান্ত্রিক সুদৃঢ় মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, ৬২ তম মৃত্যুবার্ষিকী পালনের এই দিন মহান আল্লাহ পাক মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারকে জানাতুল ফেরদাউস বেহেশত নসিব করুন। আমীন। পরিশেষে মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের রুহের মাগফিরাত কামনা করে ও দৈনিক আজাদীর সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ