সিএমপির ইপিজেড থানা পুলিশের অভিযানে অপসোনিন ফার্মা লি. থেকে চুরি হওয়া ১৭ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যমানের ৩০ ড্রাম কেমিক্যাল  উদ্ধার

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির PHAR.RAW MAT-SORBITOL 70% SOLUTION BP কেমিক্যাল ৩২০ ড্রাম, যার আনুমানিক মূল্য- ১কোটি ৮৪ লক্ষ টাকা যা চট্টগ্রাম কাস্টম হাউজের বিল অব এন্ট্রি নং- সি ১৬৪৪১২১ মূলে ইপিজেড থানাধীন লেবার কলোনিস্থ ওভারফ্লো ইয়ার্ড থেকে বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন রূপাতলী Opsonin Pharma Ltd. ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য বাদী মোঃ সালাউদ্দিন (৪৫)-কে মনোনীত করা হয়। তিনি উক্ত মালামালসমূহ ইপিজেড থানাধীন লেবার কলোনিস্থ ওভারফ্লো ইয়ার্ড থেকে বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন রুপাতলী Opsonin Pharma Ltd ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য মোট ৮টি ট্রাক ভাড়া করেন। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকার সময় ইপিজেড থানাধীন লেবার কলোনিস্থ ওভারফ্লো ইয়ার্ড থেকে বর্ণিত মালামালসমূহ ৮টি ট্রাক যার প্রত্যেকটি গাড়িতে ৪০ ড্রাম যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ টাকা লোড করে বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন রূপাতলী Opsonin Pharma Ltd ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা করে। গাড়িসমূহ রওয়ানা দেওয়ার পর প্রত্যেক গাড়ির ড্রাইভার এবং মালিকের সাথে যোগাযোগ রক্ষা করলেও একটি ট্রাকের মালিক ও চালক এলোমেলো কথাবার্তা বলতে থাকে এবং একপর্যায়ে গাড়িতে কিছুটা সমস্যা পরিলক্ষিত হয় বলে নির্ধারিত ভাড়া থেকে কিছু টাকা প্রদান করার জন্য বলেন।

১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১২ ঘটিকার সময় বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন রূপাতলী থেকে বাদীর ম্যানেজার মোঃ মাকসুদ মোবাইল ফোনে বাদীকে জানান ওই ট্রাকটি  গন্তব্যে পৌঁছায়নি এবং গাড়ির মালিক ও চালকের মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী মোঃ সালাউদ্দিন (৪৫) ইপিজেড থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার সাথে সাথে সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোঃ আখতারউজ্জামানের নেতৃত্বে ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই সাজ্জাদ হোসাইন, এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই জয়নাল আবেদীন, এএসআই শরীফুল ইসলাম ও এএসআই মাসুদ আলমের সমন্বয়ে গত ২৪ সেপ্টেম্বর আনুমানিক ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপসোনিন ফার্মা লিমিটেডের চোরাই যাওয়া ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার করেন, যার মূল্য আনুমানিক ১৭ লক্ষ ২৫ হাজার টাকা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সোনারগাঁ উপজেলার কাঁচপুরে লোমহর্ষক ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা মামলার মূল রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির মধ্যে শাহিনুর ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

​গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাঁচপুর সোনাপুর এলাকার পরিত্যক্ত জালালাবাদ ওষুধ কারখানার পেছনের ডোবা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় আইয়ুব আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী মোসাঃ মাহফুজা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) দিপংকর ঘোষের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই

ঘটনার মূল রহস্য উন্মোচন করে। ​পুলিশ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ১০টি ইয়াবা ট্যাবলেট ও টাকার লোভ দেখিয়ে সহযোগী শাহীনের মাধ্যমে আইয়ুব আলীকে ভাঙারি দোকানে ডেকে আনা হয়। এরপর অত্যন্ত সুকৌশলে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ​গ্রেপ্তারকৃত আসামিরা হল
​১. শাহিনুর ইসলাম (৩০): পিতা- মানিক মিয়া, সাং- মাস্টারপাড়া, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম; বর্তমান ঠিকানা- কাঁচপুর উত্তরপাড়া (আলতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া)। তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জামির হোসেন (৫৭): পিতা- মৃত ছাহাদ আলী, সাং- কাঁচপুর উত্তরপাড়া, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।​পুলিশের পরবর্তী পদক্ষেপ ​সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধারে তাদের সাঁড়াশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধমূলক এই ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে। ​

মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত -সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই রায়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, এ মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তারা। যাচাই-বাছাই শেষে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই দিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ