আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনহাজ রহমান রিয়াদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। (২৭ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গহিরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী রিয়াদের বাড়ী রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট রাজানগর এলাকার মোঃ মফিজ এর ছেলে। জানা যায়, মোটরসাইকেল করে মাইজভান্ডার দরবার শরিফ থেকে বাড়ি যাওয়া আসার পথে রাউজানের গহিরা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এসময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রাউজান জে.কে মেমোরিয়াল হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থা অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে রাতেই প্রবাসী রিয়াদ মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ শুক্রবার জীবন জীবিকার তাগিদে প্রবাসে পারিজমার কথা ছিলো। তবে তিনি ছোট বেলা থেকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মানচিপাড়া গ্রামে তার নানুর বাড়িতে বড় হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার (ওসি) ওবাইদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

রাউজানে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ছাত্রদলের ২ নেতা উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের রাউজান থেকে সাবেক দুই ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগ মিলেছে। জানা গেছে অপহরণের প্রায় চার ঘন্টা পর হাত-পা ও চোখ বাঁধা এবং মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। (২৬-সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসীরা। তারা হলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তাদের হাত-পা চোখ বেঁধে কর্ণফুলী নদীর চরে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে বিকাল ৩টার দিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কোন সঠিক তথ্য মিলেনি। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম দৈনিক সময়ের আলোকে বলেন, এটি অপহরণের ঘটনা নয়। রাজনৈতিক দলের দুই গ্রুপের মাধ্যে মারামারি ঘটনায় দুইজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ের প্রধান সরঞ্জাম
নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন
ছবি-৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাহাড়তলী এলাকায় অবস্থিত এই কার্যালয়ে শুক্রবার রাতে কার্যালয়ের একটি অংশে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কন্ট্রোল রুম। এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
পাহাড়তলীতে অবস্থিত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের এই কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ