আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বিজিবির পৃথক অভিযান- নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ গার্মেন্টস সামগ্রী এবং ধনিয়ার গুড়া জব্দ

আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)সংবাদদাতাঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির পৃথক ২ অভিযানে মিয়ানমারে পাচারকালে কাপড় ও ধনিয়ার গুড়া জব্দ করেছে।
নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলী বামহাতির ছড়া নামক স্থানে বিজিবি অভিযান চালিয়ে দেশীয় গজ কাপড় ও ধনিয়ার গুড়া জব্দ করেছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধীনস্থ ফুলতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মোঃ আঃ রশিদের নেতৃত্বে টহল দল বাংলাদেশের অভ্যন্তরে “বামহাতির ছড়া নামক” স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী জব্দ করে। জব্দকৃত পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে গজ কাপড়- ৯০ পিস, ধনিয়া গুড়া- ২৫ কেজি।অপরদিকে নাইক্ষ‍্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিওপির নিয়ন্ত্রণাধীন বালুর মাঠ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালেক বিহীন বেশকিছু সাদা স্যান্ডো গেঞ্জি, টি শার্ট, ফুল শার্ট, হাফ প্যান্ট জব্দ করে। জব্দকৃত পণ্য নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির হেফাজতে রয়েছে।

উল্লেখ্য,নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাকারবারিরা প্রতিদিন বিভিন্ন বাংলাদেশী পণ্য মিয়ানমারে পাচার করে আসছেন সংশ্লিষ্টদের দৃষ্টি ফাঁকি দিয়ে। সীমান্ত এলাকায় বেশ কিছু গহীন অরণ্য দিয়ে পথ থাকাই এই পাচার প্রতিরোধে দারুন ভাবে হিমশিম খেতে হচ্ছে বিজিবি সদস্যদের। তারপরেও সীমান্ত এলাকার অনেকেই মনে করেন এই পাচার রোধে বিজিবির অভিযান আরো জোরদার করা হোক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ