আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

এলাহী সাগর, পঞ্চগড় জেলা প্রতিনিধি:-

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে দেখা গেল এক মুখপোড়া হনুমানকে। শুক্রবার বিকেলে উপজেলার শালবাহান বাজারের ভাই ভাই হোটেলের পাশে এক বাড়ির ছাদে খাবারের সন্ধ্যানে বসে থাকতে দেখা যায় তাকে।হনুমানটি দেখতে ভিড় জমে উৎসুক জনতার। কেউ আপেল, কলা, পাউরুটি, সিঙ্গারাসহ বিভিন্ন রকমের খাবার তার দিকে ছুড়ে দিলে সেটি ধরে খেতে দেখা যায় তাকে। এভাবেই বাজারের বিভিন্ন স্পটে ঘুরে বেড়াতে দেখা যায় হনুমানটিকে।

স্থানীয়রা জানান, খাবারের খোঁজে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে এখানকার হাটবাজার, স্কুল ঘরের ছাদসহ বাসা বাড়ির টিনের চালে হনুমানটি ঘোরাফেরা করছে। খাবারের জন্য বসে থাকে। কেউ দিচ্ছে, কেউ তাড়িয়ে দিতে গেলে হনুমানটি আক্রমণ করতে তেড়ে আসতে চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, হনুমানটি প্রতিবেশি দেশ ভারত থেকে এসেছে।

স্থানীয় স্কুলের শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাবেদুর রহমান, আতিক, ফজলুল জানান, গত তিনদিন ধরে আমাদের স্কুলের আশেপাশে দেখছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও একই রকম হনুমান দেখা গিয়েছিল।মুখপোড়া হনুমানটি শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে একটি হোটেলের পাশে বাড়ির ছাদে দেখা যায়।প্রতিবেশী দেশ ভারত থেকে হনুমানটি এসেছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ