আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ‘শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে সদর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে র‍্যালী ও পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারী কলেজের প্রভাষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাস্সির মোঃ মুহসিন আলী, পলশা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ একরামুল হক, টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজাম্মেেল হক জামিল, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক নাজিফা সামসদ, রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমূখ। কেজিপুর কলেজের গ্রন্থাগারিক মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল আলীম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এতাহার আলী, কারবালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ কয়েক শ’ শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবসের বক্তব্যে শিক্ষকরা তাদের দুঃখ-দুর্দশা লাঘবে বেতন বৈষম্যের নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সরকারের কাছে তাদের দাবির কথা পৌছানোর অনুরোধ জানান। সভপতির সমাপনী বক্তব্যে তাছমিনা খাতুন শিক্ষকদের দাবির বিষয়টি তৈরী করে দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌছাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে সদর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে র‍্যালী ও পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনিরা রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারী কলেজের প্রভাষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার মুফাস্সির মোঃ মুহসিন আলী, পলশা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ একরামুল হক, টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তাজাম্মেেল হক জামিল, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক নাজিফা সামসদ, রেহাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রমূখ। কেজিপুর কলেজের গ্রন্থাগারিক মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল আলীম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এতাহার আলী, কারবালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ কয়েক শ’ শিক্ষক।
বিশ্ব শিক্ষক দিবসের বক্তব্যে শিক্ষকরা তাদের দুঃখ-দুর্দশা লাঘবে বেতন বৈষম্যের নির্যাতন বন্ধসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সরকারের কাছে তাদের দাবির কথা পৌছানোর অনুরোধ জানান। সভপতির সমাপনী বক্তব্যে তাছমিনা খাতুন শিক্ষকদের দাবির বিষয়টি তৈরী করে দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌছাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ