আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

৩১ বছরের শিক্ষকতায় ১ দিনও ছুটি নেননি তিনি

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোর জেলা শহর থেকে ৮ থেকে ১০ কিলোমিটার দূরে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য নিজের সব শখ, আহ্লাদ ও ইচ্ছা বিলিয়ে দিয়েছেন এ স্কুলের সহকারী শিক্ষকা সুফিয়া ইয়াসমিন।

শিক্ষার্থীদের জন্য ৩১ বছরের চলমান চাকরি জীবনে বিদ্যালয় থেকে একদিনও ছুটি নেননি এই শিক্ষকা। তা অর্জিত হোক বা বার্ষিক। কাটাননি অসুস্থতাজনিত ছুটিও। এছাড়া নাম ডাকা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লাস নেন দাঁড়িয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত থেকে গেছেন। ঘটনাটি আশ্চর্যজনক মনে হলে বাস্তবেও এমনটি ঘটেছে এই শিক্ষিকার জীবনে।

সুফিয়া ইয়াসমিন সদর উপজেলার ছিলুমপুর গ্রামের মৃত আদম আলী সরদারের মেয়ে।

আর কদিন পরই অবসরে যাবেন তিনি। রোদ কিংবা ঝড়-বৃষ্টি, যাই হোক না কেনো, স্কুলে আসেননি সুফিয়া ইয়াসমিন এমন কোনো রেকর্ড নেই। ৩১ বছরের শিক্ষকতা জীবনে সরকার নির্ধারিতর বাইরে ছুটি কাটাননি একটি দিনও।

সুফিয়া ইয়াসমিন ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন ওই বিদ্যালয়ে। কর্মজীবনে কখনও ফাঁকি দেবেন না, এই ব্রত ছিল তার। সে অনুযায়ী কাজ করতে করতে স্কুলই হয়ে ওঠে তার জীবনের ধ্যান-জ্ঞান। আপনজন মারা গেলেও ক্লাস বন্ধ করেননি কখনো।

এই শিক্ষিকা বলেন, মাঝে মধ্যে মনে হয় শরীরটা একটু অসুস্থ কিন্তু যখন স্কুলে আসি তখন আমার আর তেমন কিছু মনে হয় না। ছোট থেকেই ইচ্ছা ছিল সামাজিক কাজ করার। শিক্ষাকতা করার পাশাপশি সামাজিক কাজ করে চলেছেন তিনি। ব্যক্তিগত শখ-আহ্লাদ ও কোনো পিছুটান না থাকায় এটা হওয়া সম্ভব হয়েছে।

বিয়ে কেন করেননি ও কেন কোনোদিন বসে ক্লাস নেননি জানতে চাইলে তিনি বলেন, বিয়ে করলে সমাজসেবা করতে পারব না এবং অসহায় শিক্ষার্থীদের সেবা করতে পারব না, এজন্য বিয়ে করিনি। এ স্কুলের শিক্ষার্থী হওয়ার কারণে কখনো বসে ক্লাস নেইনি। কারণ ওই চেয়ারে বসে আমার শিক্ষকরা ক্লাস নিতেন, তাই আমি ওই চেয়ারে কোনোদিন বসিনি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

 

স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্পিকার  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রয়েছে বর্ণ্যাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। 

(more…)

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ