এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ৪২’কিলোমিটার এলাকায় রয়েছে সীমান্তবর্তী এলাকায়। এই ৪২ কিলোমিটার এলাকা দিয়ে প্রতিদিন কোটি টাকার মাদক বানিজ্য হয় বলে জনশ্রুতি রয়েছে । এই ৪২ কিলোমিটার এলাকা উল্লেখযোগ্য মাদক স্পটের মধ্যে আলকরা ইউনিয়নের সোনাইছা, দক্ষিণ কাইচ্ছুটি এলাকা অন্যতম।। এই এলাকা গুলো এক একটা মাদকের স্বর্গরাজ্য। এই মাদক নির্মুলের উদ্দেশ্য জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আলকরা ইউনিয়নের উদ্যোগে মাদক বিরোধী সমাভেশ করেছেন।
রবিবার ( ৬ অক্টোবর) সন্ধায় ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দক্ষিণ কাইচ্ছুটি মইনুল উলুম হেফজু মাদ্রাসা মাঠে আয়োজিত অনুস্ঠানে আলকরা ইউনিয়ন প্যানেল চেয়াম্যান আবুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজ সেবক জামায়াত নেতা সৈয়দ একরামুল হক হারুন। প্রধান অতিথির বক্তব্য সৈয়দ একরামুল হারন বলেন মাদক আমাদের যুব সমাজ এবং দেশকে ধ্বংস করে দেয়। সময় পাল্টানোর পর পর অনেক মাদক ব্যবসায়ী আমার নাম বিক্রি করে মাদক ব্যবসা করার চেষ্টা করছে। আমরা কখনো মাদককে সর্মথন করি না। ফরিদ উদ্দিন মাসুদের পরিচালোনায় এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন। মাওলানা ফয়েজ উল্লাহ। আলকরা ইউনিয়ন জামায়াত ইসলামী সেক্রেটারী আবু নাছের। বিশিষ্ট সমাজ সেবক জামায়াত নেতা নুরুল আফছার। ৬ নং ওয়াড় জামায়াত সভাপতি সাইফুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত নেতা কাজী ইস্রাফিল ও এলাকার জামায়াত – শিবির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।


চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।










