আজঃ বুধবার ৬ মে, ২০২৬

নয়-ছয় বুঝিনা, বাইরের ভিসি মানিনা

চট্টগ্রাম ব্যুরো:

সিভাসুতে বিক্ষোভ সমাবেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ছবি-১-২
চট্টগ্রাম ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের চলমান সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সিভাসু’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। এরপর শহিদ মিনারের সামনে তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই পর্যন্ত সিভাসু’তে সর্বমোট পাঁচ জন উপাচার্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আর পাঁচজনের মধ্যে চার জন উপাচার্যই ছিলেন সিভাসু’র অধ্যাপক। সিভাসু’তে বর্তমানে কর্মরত অনেক অধ্যাপক রয়েছেন যাঁরা শিক্ষা, দেশি-বিদেশি গবেষণা, প্রকাশনা, নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং উপাচার্য হওয়ার যোগ্যতাসম্পন্ন।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান অচলাবস্থা নিরসনে অতি দ্রুত এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে নতুন উপাচার্য নিয়োগের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিভাসু’র বাইরে থেকে যদি উপাচার্য নিয়োগ দেওয়া হয়, তাহলে তাঁকে সিভাসু ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবেনা।
সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা ‘বাইরের ভিসির ঠিকানা, সিভাসু’তে হবে না’, ‘নয়-ছয় বুঝিনা, বাইরের ভিসি মানিনা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সিভাসু’র কোন যোগ্য অধ্যাপক ভিসি হয়ে সিভাসু’র বন্ধ গেটের তালা খুলবেন উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, বাহির থেকে কোন ভিসি নিয়োগ দেওয়া হলে তাঁর সাথে কথা হবে বিশ্ববিদ্যালয়ের মূল গেইটের বাইরে।
সমাবেশে অনুষদীয় ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ সর্বস্তরের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: কামালের সভাপতিত্বে সাধারণ শিক্ষকদের এক সভা সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এবং সভায় উপস্থিত সকলে উপরোল্লিখিত দাবির সাথে একাত্মতা পোষণ করেন এবং ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছে। শাটডাউনের কারণে দ্বিতীয় দিনের মতো আজকেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ইউসিটিসির সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়েট-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইংরেজি সাহিত্যের কালজয়ী নাট্যকার, সাহিত্যিক ও কবি উইলিয়াম শেক্সপিয়ার এর জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

বিভাগীয় প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ।ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নাট্যাংশ, সংগীত এবং শেক্সপিয়ারের সাহিত্যকর্মভিত্তিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও তাঁর সাহিত্যকর্ম, নাট্যচর্চা এবং বিশ্বসাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, শেক্সপিয়ারের সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যচর্চা মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অন্যান্য বক্তারা বলেন, শেক্সপিয়ারের সাহিত্য শুধু ইংরেজি সাহিত্যের সম্পদ নয়, বিশ্ব সভ্যতারও এক অমূল্য ঐতিহ্য।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ