আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে লোড-আনলোড চক্রর সক্রিয় পরিবহনের নামে অন্যের মালামাল আত্মসাৎ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে লোড আনলোড চক্রর সক্রিয় হয়ে উঠেছে। পরিবহনের নামে অন্যের মালামাল আত্মসাৎ করে চক্রের সদস্যরা। এমন চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই জেলা পুলিশ।
জানা গেছে, সীতাকুন্ড থানাধীন বড় কুমিরা এলাকার একটি স্টিলমিল লিমিটেডের ২৫ লাখ টাকা ঢেউটিন ২৪ হাজার টাকার বিনিময়ে বরিশালে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি ট্রাক চালকের সাথে চুক্তি করে এম. আলম ট্রান্সপোর্ট নামে একটি এজেন্সি।চুক্তিমতে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য টিনগুলো নিয়ে যাত্রা করে ট্রাকটি। কিন্তু ঢেউটিনগুলো ঠিক সময়ে পৌঁছেনি বরিশালের শরীফ এন্ড সন্স নামে ওই গ্রাহক প্রতিষ্ঠান কাছে। আর বন্ধ পাওয়া যায় ট্রাক ড্রাইভারের মোবাইল ফোনও। কোন হদিস মিলছিলনা ঢেউটিনগুলোর।পরে নিরুপায় হয়ে সীতাকুন্ড থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন চট্টগ্রামের এম. আলম ট্রান্সপোর্ট ম্যানেজার মো. রুবেল হাওলাদার।
এদিকে সীতাকুন্ড থানা পুলিশ কোন সুরহা করতে না পারলে ভুক্তভোগী দ্বারস্থ হয় পিবিআই জেলা পুলিশের কাছে। অবেশেষে ৪৮ ঘন্টার অভিযানে চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই, চট্টগ্রাম জেলা। তাদের একাধিক সদস্য রয়েছে। তারা লোড আনলোড চক্রের সক্রিয় সদস্য। পরিবহনের নামে অন্যের মালামাল আত্মসাৎ করে তারা।মঙ্গলবার পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন।
তিনি বলেন, কোন অপরাধ আমাদের ছোট নয়। যেকোন বিষয় নিয়ে যে কেউ অভিযোগ বা মামলা করলে আমরা তা খুবই গুরুত্বের সাথে দেখি। এই মামলার ক্ষেত্রেও অভিযোগ পেয়ে দ্রুত অভিযান শুরু করি। আমরা ৪৮ ঘন্টার সফল অভিযানে চক্রের এক সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদাত বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় আসামী সনাক্ত এবং ঢেউটিনগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযানে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। তবে ভালো লাগছে অবশেষে সফল হয়েছি। ভুক্তভোগীর মুখে হাসি ফুটাতে ফেরেছি।
বাদী মো.রুবেল হাওলাদার বলেন, এই ঘটনায় প্রথমে সীতাকুন্ড থানার দ্বারস্থ হয়েছি। কিন্তু থানা কর্তৃপক্ষ তেমন সহায়তা করতে পারেননি। তবে পিবিআই এর কাছে অভিযোগ জানানোর পর তারা আমাদের মালগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। আগে থেকে পিবিআই কাছে আমাদের বিশ্বাস ছিল তারা টিনগুলো উদ্ধার করতে পারবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ