আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

৪০ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ৪০ কেজি গাজাসহ ডালিম হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দলপুঠিয়া থানার বানেশ্বর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে গাজাসহ ডালিম হোসেনকে গ্রেফতার করা হয়।আটক আসামী পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়ার মৃত ইফ সুফ আলীর ছেলে। এ সময় মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক রাজিব হাসান মিলন এর বসতবাড়ির দক্ষিণে আম গাছের নিচে ২ জন ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা কালে একজনকে হাতে নাতে আটক করে এবং অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দকৃত ০২ টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

আটক আসামি সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সুদূর কুমিল্লা জেলার সীমান্তবর্তী অজ্ঞাত এলাকা হতে সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা ছেড়েছেন  প্রধানমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে-  সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 সফরসূচি অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে  তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।

জেলা পরিষদের ৪২ প্রশাসক নিযুক্ত। 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) নিয়োগ দেওয়া পর  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ