আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

বগুড়া কাহালুতে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৩ জন সদস্য গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

বিভিন্ন কৌশলে নারী ও পুরুষ মিলে ছিনতাই করতো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়ায় কোমল পানীয় পান করিয়ে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার ও ছিনতাইচক্রের ৩ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ এদেরকে গ্রেফতার করে। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে নাটোরের সিংড়া উপজেলার একদিলতলা গ্রামের জাহিদুল ইসলামের পুত্র মো. মিনহাজ (১৬) এর ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রী বেশে ওঠে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য। ছিনতাইকারীরা কৌশলে যাত্রী বেশে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে সিংড়া থেকে বগুড়ার দিকে নিয়ে আসে। এক পর্যায়ে তারা তাকে মাত্রাতিরিক্ত ঘুমের ঔষধ মেশানো কোমলপানীয় পান করায়। এতে মুহুর্তেই তিনি ক্লান্তিবোধ করতে শুরু করেন।
এ সময় ছিনতাইকারীরা ইজিবাইক চালককে কিলঘুষি ও মারপিট করে গুরুতর জখম করে ইইজবাইকটি ছিনতাই করে কাহালু অভিমুখে রওনা দেয়। এ ঘটনা স্থানীয় জনতার নজরে এলে তারা ছিনতাইকারীদের ধাওয়া করে ইজিবাইকসহ ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কাহালু থানা পুলিশ এসে ইজিবাইকটি উদ্ধার ও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামীরা ইজিবাইক ছিনতাইচক্রের সদস্য। মোট চ
৪ জনকে আসামী করে কাহালু থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো, বগুড়া সদর উপজেলার মহিষবাথান গ্রামের মিলন প্রামানিকের পুত্র মো. মনছুর প্রামানিক (২৫), মো. হাফিজার রহমানের পুত্র সাগর ইসলাম (২৬) ও জেলার শাজাহানপুর থানার ডোমনপুকুর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মোছা. রঞ্জনা আক্তার (১৯)।
পলাতক অপর আসামী মো. জিয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ