আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় রক্তমিতা ফোরামের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘জাতি ধর্ম ও দল নির্বিশেষে, রক্ত দিব হেসে হেসে’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন রক্তমিতা ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পূর্বধলা স্টেশন বাজারে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রক্তমিতা ফোরামের সভাপতি মো: শাজাহান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রক্তমিতা ফোরামের উপদেষ্টা পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন নোমান শাহরিয়ার, উপদেষ্ঠা পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, উপদেষ্ঠা নূর উদ্দিন মন্ডল দুলাল, ডা: মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী, রক্তদানে আমরা সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক, রক্তমিতা ফোরামের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন সাংগঠনিক সম্পাদক ইকবাল কবীর পিয়াস, আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, মুস্তাকিম, হৃদয় তালুকদার, নাসিম, গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনটি মানবতার কল্যাণে অসুস্থ রোগীদের রক্তদানের উদ্দেশ্য নিয়ে ২০১৯ সালে আত্মপ্রকাশ ঘটে। এছাড়াও সংগঠনটির বৃক্ষরোপন, ত্রাণ সহায়তা, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সহ নানাবিধ সেবামূলক কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ