আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে ডিমের আড়তগুলো বন্ধ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীর ডিমের আড়তগুলো বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।উৎপাদন পর্যায়ে সরকারের নির্ধারিত দরে ডিম কিনতে না পারায় এবং সঠিক ক্রয় ভাউচার না দেওয়ায় সোমবার সকাল থেকে পাহাড়তলী রেলওয়ে বাজারের আড়তগুলোতে ডিম বিক্রি বন্ধ করে দেয় তারা।
ডিম ব্যবসায়ীদের অভিযোগ, খামারি ও মধ্যস্বত্বভোগী এই দুই ধাপ অতিক্রম করে চট্টগ্রামের আড়তদারগুলোতে পৌঁছে ডিম। তাই বিভিন্ন হাত বদলে সরকার নির্ধারিত দামে উৎপাদন পর্যায়ে ডিম কিনতে পারছে না আড়তদাররা।
খামারিদের কাছ থেকে সঠিক মূল্যে কোন ভাউচার দেওয়া হয় না। কোন ডকুমেন্ট ছাড়াই ভাউচারের বাইরে বাড়তি মূল্য নেওয়া হয়। যার প্রভাব পড়ছে পাইকারি খুচরা পর্যায়ে। উৎপাদন পর্যায়ে তদারকির আহবান তাদের।
চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শুক্কুর লিটন জানান, বাড়তি দামে বিক্রি করার অভিযোগে ডিমের আড়তদারদের বার বার জরিমানা করা হচ্ছে। কিন্তু সরকার নির্ধারিত দরে উৎপাদন পর্যায়ে আমরা কিনতে পারছি না।খামারিদের কাছ থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে তাই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা সরকারি দামে কিনতে পারছি না বিক্রি করতেও পারছি তাই ডিম বেচা বিক্রি বন্ধ করে দিয়েছি। উৎপাদক পর্যায়ে দাম নিয়ন্ত্রণ বা তদারকি না করলে ডিমের দামে কামানো সম্ভব হবে না।
তিনি বলেন, আমাদের কাছে উৎপাদক পর্যায়ে যে ভাউচার দেওয়া হয় তা প্রকৃত দরের অনেক কম অর্থাৎ ভাউচারের লিখিত দরের বাইরে আড়তদারদের কাছে বাড়তি মূল্য নেওয়া হয় কোন ডকুমেন্ট ছাড়াই। অন্যদিকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে সরকার পক্ষে থেকে তদারকি দরকার।কারণ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর অধীনে অনেক শেড থাকার তাদের উৎপাদক ব্যয় কম হয় তারা চাইলে কম দরে বাজারে ডিম ছাড়তে পারে। কর্পোরেট হাউজগুলো ডিমের দাম কমে দিলে ছোট ছোট খামার পর্যায়ে কমে যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ