আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশসাকের কার্যালয়ের সামনে নেত্রকোনা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিসবটি উপলক্ষে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। এতে উপস্থিত শিক্ষার্থীদেরকে হাত ধোয়ার বিভিন্ন কলাকৌশল দেখানো ও শেখানো হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আমি অঙ্গীকার করিতেছি, খাবার আগে ও শৌচাগার ব্যবহার করার পর সাবান দিয়ে ভালোভাবে দুই হাত পরিষ্কার করব এবং এই অভ্যাসটি পালন করতে অন্যদের উৎসাহিত করব’ এই শপথে দীক্ষিত হয়ে গণস্বাক্ষরপত্রে স্বাক্ষর করে।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি মোক্তারপাড়াস্থ ঈদগাহ মাঠে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালিতে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম, জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী আকাশ বসাক, কলমাকান্দার প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও খালিয়াজুরী উপজেলা প্রকৌশলী শাকিল সারোয়ার, জনস্বাস্থ্য অধিদপ্তরসহ জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুলপড়ূয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ