এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের গুম, খুন ও লুটপাটের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন কোন অনুপ্রবেশ কারীর জায়গা বিএনপিতে নেই, বিএনপির যে সকল নেতা কর্মীরা গত ১৭ বছর হামালা, মামলা, জেল জুলুম হুলিয়া মোকাবেলা করে বিএনপি করেছে তারাই বিএনপিকে সুসংগঠিত করবে।

বুধবার বিকালে ফরিদপুরের নগরকান্দার বিনোকদিয়া বাজার প্রাঙ্গণে ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনার নির্দেশে পুলিশের গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন কে সহযোগিতা ও সমবেদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, গুলিতে আহত তরিকুল ইসলাম সুজন, সুজনের মাতা জয়নব বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, সদস্য সাইফুর রহমান, যুবদল নেতা তৈযাবুর রহমান, হেলালউদ্দীন হেলাল, রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা মিরান, খালিদ, জামাল, ওলামা দল নেতা মজিবর রহমান, বাবলু মোল্লা, মশিউর রহমান প্রমুখ। এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকু তার ব্যক্তিগত তহবিল থেকে আন্দোলনে গুলিতে আহত তরিকুল ইসলাম সুজনকে আর্থিক সহায়তা প্রদান করেন।



চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।






