আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

,বন্যা মোকাবেলায় আগামীতে স্থায়ী পুনর্বাসনের কথা বললেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা।

আবু হানিফ মোহাম্মদ নোমান, শেরপুর জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা মোকাবেলায় ও পুনর্বাসনে স্থায়ী সমাধান করতে পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।আজ (১৮ অক্টোর শুক্রবার) দুপুরে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা শালচুড়ায় পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।ত্রাণ উপদেষ্টা বলেন, যে সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এখানে আছেন তাদের সবার সাথে আমি সভা করেছি। তারা ক্ষয়ক্ষতির বিবরণ ঢাকায় পাঠিয়েছেন। আমি সরেজমিনে দেখতে আসছি, এ পুনর্বাসনের প্রক্রিয়া তারা কিভাবে শুরুতে যাচ্ছেন।

তিনি বলেন, একইভাবে বন্যার পুনর্বাসন প্রক্রিয়াটাও আমরা জনসম্মুখে শুরু করব, জনসম্মুখেই শেষ হবে।

ফারুক-ই-আজম বলেন, স্থায়ী সমাধান আমরাও চাই। বারবার আসবে, বারবার যাবে; তা না। আশা করছি, সমস্যা যখন বুঝতে পেরেছি, সমাধানও আমাদের ভিতর থেকে বেরুবে।

এসময় ত্রাণ উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করেন। এর আগে তিনি শেরপুরে মতবিনিময় সভা করেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ গন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ