আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ঢাঙ্গীপুকুর আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ঢাঙ্গীপুকুর আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করা হয়।

১৮ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায় ঢাঙ্গীপুকুর আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসাটির ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন সাংবাদিক মাজেদুর রহমান।

এসময়ে উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আতিকুল ইসলাম, মাদ্রাসা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সহ মাদ্রাসা কমিটির সকল সদস্য বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

স্থানীয় এলাকাবাসী আব্দুল কুদ্দুস মিয়া জানান,এই নূরানী মাদ্রাসাটি প্রায় ত্রিশ বছর থেকে আমরা অনেক কষ্ট করে পরিচালনা করে আসছি, জ্বরাজীর্ন এই মাদ্রাসায় বছর দুয়েক আগে মৃত, রুহুল ইসলাম শাহ একটি টিউবওয়েল ও অজুখানা তৈরি করে দিয়েছেন।

মহান আল্লাহর রহমতে আজকে প্রবাসী এক পরিবারের আর্থিক সহযোগিতায় আমরা মাদ্রাসাটির ঘর নির্মাণ কাজ শুরু করেছি। ঢাঙ্গীপুকুর নূরানী মাদ্রাসার ঘর নির্মাণের কথা শুনে অনেকই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান আল্লাহ সকলের দান কবুল করুন। আল্লাহর কাছে সকলের মঙ্গল কামনা করি, তিনি যেন তাদের পরিবারের লোকজনকে সুস্থ রাখেন।

মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম বলেন, আমাদের ঢাঙ্গীপুকুর আদর্শ গ্রাম নূরানী মাদ্রাসাটির কাজ সম্পন্ন করার জন্য সকলের সুদৃষ্টি ও সহযোগিতার প্রয়োজন এখানে প্রায় একশত পঞ্চাশ জন ছাত্র ছাত্রীকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ইতিমধ্যে অনেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের কাছে অনুরোধ আমাদের এই অবহেলিত এলাকার মাদ্রাসাটি নির্মাণে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন
ইনশাআল্লাহ ।

উদ্বোধনের সময় অত্র ঢাঙ্গীপুকুর আদর্শ নূরানী মাদ্রাসার হুজুর মো, সাগর ইসলাম সকালের জন্য দোয়া ও মোনাজাত করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাজিরহাট প্রতিনিধি: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি থেকে বেসরকারি ভাবে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এন এম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।

মাভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চাতুয়া শাখার ইফতার মাহফিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দুবাই চাতুয়া শাখা (প্রস্তাবিত) হক কমিটির এর উদ্যোগে সোমবার ৯ মার্চ বাদ-এ আছর দুবাইয়ের চাতুয়ায় কমিটির অস্থায়ী কার্যালয়ে পবিত্র ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মুহাম্মদ বদিউল আলম বদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মঈনুদ্দীন অনিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মা.জি.আ.)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মওলানা মুহাম্মদ দিদারুল আলম কেন্দ্রীয় সদস্য, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন উপদেষ্টা আজমান শাখা ও উপদেষ্টা কাজী ফয়জুল ইসলাম করিম দুবাই হামরিয়া শাখা ও ব্যবসায়ী আবদুর রহিম।

এতে শত শত আশেকে রাসুল (সাঃ) ও আশেকে মাইজভান্ডারীর উপস্হিতিতে বক্তারা বলেন, ইহকালের শান্তি ও পরকালের মুক্তির জন্য যুগে যুগে আল্লাহর অলিদের আগমন ঘটে পরিশেষে মহান মালিক হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর যে মিশন হুক্কুল লা হুক্কুল ইবাদত ধারণ করে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহবান জানান।

অত্র কমিটির সিনিয়র সভাপতি এরশাদ, সাংগঠনিক সম্পাদক মিজান, প্রচার সম্পাদক রাশেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল সহ চাতুয়াপার্কিংয়ে কর্মরত প্রবাসী ভাইদের আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধান আলোচকের আখেরী মুনাজাত ও ইফতার ও তরারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ