চিলমারীতেই হতে যাচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’। ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের গাঁওয়া, সেই বন্দর ছোঁয়া কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও ভাওয়াইয়া গানের প্রশিক্ষণের জন্য “ভাওয়াইয়া ইনস্টিটিউট” স্থাপনের পরিকল্পনা নিয়েছেন সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিলমারী নামটি ভাওয়াইয়া গানের মধ্যে বহুবার উচ্চারিত একটি নাম। একদিকে গোয়ালপাড়া আরেক দিকে কোচবিহার- রংপুর-দিনাজপুর। চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট হলে ভাওয়াইয়া গান নবপ্রাণ পাবে বলে বিশ্বাস করি। তিনি আরো বলেন, সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভাওয়াইয়া ইনস্টিটিউট এর কাজ খুব দ্রুত শুরু করা হবে বলে জানান তিনি। এদিকে চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনে সরকারের সম্মতিতে, কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে আনন্দের জোয়ার দেখা যাচ্ছে। ভাওয়াইয়া প্রেমীদের মতে, ভাওয়াইয়া গানের জনপদ উত্তরবঙ্গের চিলমারী এবার স্বীকৃতি পেতে যাচ্ছে বলে জানান তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

যা দেখি তা সত্য নয়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যে বোঝে সে খোঁজে
যে খোঁজে সে পায়
মানুষ যা জানে
তা গৌরবের কিছু নয় ,
যা জানেনা—
তা জানাই গৌরবময় ।

নিজেকে দেখা খুবই প্রয়োজন
কাঁচের আয়নায় বাহিরের প্রকাশ
হৃদয়ের আয়নায় ফোটে
ভিতরের প্রকাশ।

হৃদয়ের আয়নায় দেখি-
আমার অতীত বর্তমান ভবিষ্যৎ
আমার সফলতা ব্যর্থতা
আমার হৃদয়ের গভীরতা
আমার জীবনের অসারতা।

কাঁচের আয়নায় দেখি—
আমার বেঁচে থাকার আকুলতা
আমার অহংকার অন্ধত্বের বিশ্বাস
আমার অহংকার ক্ষণিকের গৌরবগাঁথা
আমার আমিত্বের প্রকাশ।

আমি সময়ের সারথি
আমি ক্ষণিকের পথযাত্রী
পথহারা নাবিকের প্রতিচ্ছবি,
আমি জানিনা বুঝিনা
দেখিনা অসীমের প্রতিচ্ছবি।

আমি বাহির দেখিয়া মজিয়া যাই
ভিতরের ছবি দেখিনা
আমি ভিরের সুন্দর খুঁজিতে চাই
বাহিরের রূপে মজিতে চাইনা ।

আমার দেখা খুবই প্রয়োজন—
আমার ভিতর বাহির
আমার উদয় অস্ত,
কোথায় আমার গতি
কোথায় আমার পরিনতি ।

আমি কিছুই জানিনা বুঝিনা
জ্ঞানের বদহজমে দিশেহারা,
আমি যা দেখি , তা সত্য নয়—
যা দেখিনা তাই সত্য
জীবনের আসল পরিচয় ।

রচনাকাল: ৩১ আগস্ট, ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ