আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বগুড়া সদর থানার অভিযানে ছিনতাইকৃত চার্জার অটো উদ্ধার ও আসামী গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়া সদর থানাধীন নুনগোলা ডিগ্রী কলেজের সামনে হতে ছিনতাইকৃত চার্জার অটো উদ্ধার ও আসামী গ্রেফতার।চার্জার অটো ছিনতাই ঘটনায় মামলার বাদী ১৭ অক্টোবর বারোপুর রোডে অটো নিয়ে যাত্রীর জন্য অপেক্ষায় করে। এমন সময় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি বাদীর নিকটে এসে নেংড়া বাজারে যাওয়ার কথা বলে ৩০ টাকা ভাড়া ঠিক করে নেংড়া বাজারের উদ্দেশ্যে রওনা করেন। বগুড়া সদর থানাধীন নুনগোলা ডিগ্রী কলেজের পশ্চিম দিকে আম বাগানের পার্শ্বে পাকা রাস্তার উপর পৌছামাত্র বাদীর অটোতে থাকা যাত্রী গলার পিছনে চাকু ধরে অটো থামাতে বলে। বাদী তাদের কথা না শুনে ডাক-চিৎকার করলে তারা বাদীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুসি মেরে ছেলা ফুলা জখম করে। তাদের সাথে ধস্তাধস্তি করাকালে তারা বাদীর চোখে মরিচ জাতীয় কোন গুড়ো পদার্থ দেয়। তখন বাদী চোখে কিছু না দেখায় তাকে মারধর করে আম বাগানের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাদীর চার্জার অটোটি জোর পূর্বক কেড়ে নিয়ে দাড়িয়ালের দিকে পালিয়ে যায়।
এ সংক্রান্তে সদর থানার মামলা নং-৪০, তারিখ : ১৮ অক্টোবর ২০২৪ ধারা: ৩৯৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।পরবর্তীতে মামলাটি তদন্তের মাধ্যমে কাহালু থানাধীন নারহট্ট দরগাহাট গ্রামস্থ বসতবাড়ী হতে আসামী মোঃ মনির হোসেন(২০), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-নারহট্ট দরগাহাট, থানা-কাহালু, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী বাদীর নিকট হতে অটো ছিনতাই এর বিষয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে। আসামীর দেখানো মতে বগুড়া সদর থানাধীন দশটিকা দানেজ উদ্দিন খেলার মাঠের পশ্চিম পার্শ্বের বাঁশ ঝাড়ের মধ্যে হতে বাদীর চার্জার অটোটি উদ্ধার করা হয়।মামলার মূল রহস্য উৎঘাটন ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ