আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর মোহনপুরে বিএনপি নেতা মাহফুজ সরকার বিদ্যুৎ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে । জাতীয় দৈনিক সময়ের আলো ও স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকা রাজশাহী মোহনপুর প্রতিনিধি ও মোহনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ওরফে রাসেল সরকার এর চাচা সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি নেতা, সাবরেজিস্টার অফিসের দলিল লেখক মাহফুজ সরকার বিদ্যুৎ (৪৮) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

তিনি মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউপির কৃষ্ণপুর গ্রামের মরহুম আব্দুস সামাদ সরকারের ছেলে। তার ভাতিজা সাংবাদিক রাসেল সরকার সকলের কাছে তাঁর চাচার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত মাহফুজ সরকার বিদ্যুত এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন, মোহনপুর সাবরেজিস্টার অফিস, দলিল লেখক সমিতি ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা।

এক শোক বার্তায় মরহুম মাহফুজ সরকার বিদ্যুত এর অকাল মৃত্যুতে দোয়া কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার সময় বিদ্যুত সরকারের নিজ গ্রামে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে বিদ্যুত সরকার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ২২ অক্টোবর মঙ্গলবার রাত্রী অনুমান ৯টা ১৩ মিনিটের দিকে মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয় হতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি কৃষ্ণপুরে ফেরার পথে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের একদিলতলা বাঁশের হাটে পৌছামাত্র একটি বাঁশ বোঝাই ভুটভুটি তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর পড়ে গুরুতর জখমপ্রাপ্ত হলে ভুটভুটি পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় বিদ্যুতের পরিবার ও এলাকায় শোকের মাতম চলছে।

এ ব্যাপারে মোহনপুর থানায় সড়ক আইনে একটি মামলা রজু করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোতে বিআরটিএ’র সতর্ক সংকেত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোতে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা স্থাপন করেছে। ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে দক্ষিণ চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে উভয় পাশে সারিবদ্ধভাবে এসব পতাকা বসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছরে এসব বাঁকে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে গত বছরের ঈদুল ফিতরের দিন সকালে লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনায় কয়েকজন নিহত হন। এরপর থেকেই বাঁকগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি ওঠে।

মহাসড়কে চলাচলকারী কয়েকজন বাস চালক জানান, রাতে বা কুয়াশার সময় হঠাৎ বাঁক সামনে চলে আসায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। নতুন করে লাল পতাকা বসানোয় আগেভাগেই সতর্ক হওয়া সহজ হবে।তবে সংশ্লিষ্টদের মতে, শুধু অস্থায়ী পতাকা নয়-স্থায়ী সাইনবোর্ড, গতিসীমা নির্দেশনা, রিফ্লেক্টর ও পর্যাপ্ত আলোর ব্যবস্থাও জরুরি। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

বিআরটিএর তালিকা অনুযায়ী, যেসব স্থানে দুর্ঘটনার ঝুঁকি বেশি, সেগুলোর মধ্যে রয়েছে লোহাগাড়ার চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া–চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগে ও পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা, লোহাগাড়া রাজাঘাটা, সাতকানিয়ার মিঠা দীঘি, চন্দনাইশের খানহাট পুকুর এবং পটিয়ার পাইরুল মাজারসংলগ্ন বাঁক।

বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরী বলেন, ঈদের সময় এই মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তাই ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে আগাম সতর্কতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি বাঁকের উভয় পাশে পাঁচটি করে মোট ১০টি লাল পতাকা বসানো হয়েছে। ফলে দূর থেকেই চালকেরা বিপজ্জনক বাঁক সম্পর্কে সতর্ক হতে পারবেন।

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ